সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখছে রহিমা-রাবেয়া

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন
 
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:

শ্রবণপ্রতিবন্ধী বাবার বেকারত্ব, সংসারে নিত্যদিনের অভাব-অনটন আর শত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এইচএসসি পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে।

উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামের এই দুই বোন রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। কলেজ সূত্রে জানা গেছে, এ বছর তাদের কলেজ থেকে ১৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করেছে, যার মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে কেবল এই দুই বোন। শুধু তাই নয়, রাজারহাট উপজেলার সাতটি কলেজ, তিনটি স্কুল অ্যান্ড কলেজ এবং চারটি কারিগরি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র এই যমজ বোনই জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে। তাদের এই অদম্য সাফল্যে আনন্দিত শিক্ষক, প্রতিবেশীসহ স্থানীয়রা।

সংগ্রামের পারিবারিক চিত্র:

রহিমা ও রাবেয়ার বাবা মনির হোসেন সরদার রিজু এবং মা নাসিমা বেগম। এই দম্পতির তিন মেয়ের মধ্যে বড় মেয়ের ইতোমধ্যে বিয়ে হয়েছে। বাবা মনির হোসেনের স্থায়ী কোনো কাজ নেই। অল্প কিছু কৃষি জমি আর অনিয়মিত কৃষি শ্রমিক হিসেবে কাজের আয় দিয়েই এতদিন কোনোমতে সংসার চলেছে। সীমিত আয়ে তিন মেয়ের পড়ালেখার খরচ জোগাতে তাদের চরম বেগ পেমতে হয়েছে। তবে মেয়েদের পড়াশোনার অদম্য আগ্রহে তারা কখনো বাধা দেননি।

আবেগাপ্লুত মা নাসিমা বেগম বলেন, “এমন খুশি জীবনে আর কখনো হইনি। ওদের মুখে আনন্দের হাসি দেখেই বুকটা ভরে যায়। তবে এর পেছনের কষ্টের লড়াই দীর্ঘদিনের। আমার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন, কিন্তু ২০০২ সালে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার। আমাদের দুই বিঘা জমির এক অংশে সুপারি বাগান, অন্য অংশে শাকসবজি চাষ করি। এছাড়া হাঁস-মুরগি লালন-পালন করি। এই আয়েই খাওয়া-পরা, চিকিৎসা ও পড়ালেখার খরচ চালাতে নুন আনতে পান্তা ফুরানোর দশা হয়।”

সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যারা:

অভাবের তাড়নায় পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলেও স্থানীয়দের সহযোগিতায় পথ খুঁজে পায় দুই বোন। মা নাসিমা বেগম জানান, স্থানীয় প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার তাদের বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নামমাত্র ফি নিয়েছেন এবং তারা উপবৃত্তিও পেয়েছে। সবার সম্মিলিত সহযোগিতাই এই সাফল্যের বড় চালিকাশক্তি ছিল বলে জানান তিনি।

ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য:
বাবার কষ্ট কিছুটা লাঘব করতে এবং নিজেদের স্বপ্ন পূরণে গভীর রাতেও পড়াশোনায় ব্যস্ত থাকতেন রহিমা ও রাবেয়া। ঘুমাতেও খুব সীমিত সময় পেতেন তারা। যমজ দুই বোন জানায়, তাদের এখন মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাবার স্বপ্ন পূরণের প্রথম ধাপ অর্জন করা। পরবর্তীতে উচ্চশিক্ষা শেষ করে তারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান। সেই লক্ষ্যে বর্তমানে বিভিন্নজনের সহযোগিতায় রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন তারা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই দুই অদম্য শিক্ষার্থী।

যা বললেন কলেজের অধ্যক্ষ:

রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. জহুরুল ইসলাম বলেন, “উপজেলার ১৪টি কলেজের মধ্যে এই যমজ দুই বোনই মানবিক শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছে। নানা সংকটের মধ্যেও রহিমা ও রাবেয়ার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখায় মনোযোগী হতে এবং স্বপ্ন পূরণে সাহস জোগাবে।” কলেজের পক্ষ থেকেও তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

রিপাবলিকানদের সেনেট ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নতুন নীতিমালা প্রণয়ন

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাজেকে ফের জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ

Bengal Times

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
 
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:

শ্রবণপ্রতিবন্ধী বাবার বেকারত্ব, সংসারে নিত্যদিনের অভাব-অনটন আর শত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এইচএসসি পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে।

উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামের এই দুই বোন রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। কলেজ সূত্রে জানা গেছে, এ বছর তাদের কলেজ থেকে ১৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করেছে, যার মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে কেবল এই দুই বোন। শুধু তাই নয়, রাজারহাট উপজেলার সাতটি কলেজ, তিনটি স্কুল অ্যান্ড কলেজ এবং চারটি কারিগরি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র এই যমজ বোনই জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে। তাদের এই অদম্য সাফল্যে আনন্দিত শিক্ষক, প্রতিবেশীসহ স্থানীয়রা।

সংগ্রামের পারিবারিক চিত্র:

রহিমা ও রাবেয়ার বাবা মনির হোসেন সরদার রিজু এবং মা নাসিমা বেগম। এই দম্পতির তিন মেয়ের মধ্যে বড় মেয়ের ইতোমধ্যে বিয়ে হয়েছে। বাবা মনির হোসেনের স্থায়ী কোনো কাজ নেই। অল্প কিছু কৃষি জমি আর অনিয়মিত কৃষি শ্রমিক হিসেবে কাজের আয় দিয়েই এতদিন কোনোমতে সংসার চলেছে। সীমিত আয়ে তিন মেয়ের পড়ালেখার খরচ জোগাতে তাদের চরম বেগ পেমতে হয়েছে। তবে মেয়েদের পড়াশোনার অদম্য আগ্রহে তারা কখনো বাধা দেননি।

আবেগাপ্লুত মা নাসিমা বেগম বলেন, “এমন খুশি জীবনে আর কখনো হইনি। ওদের মুখে আনন্দের হাসি দেখেই বুকটা ভরে যায়। তবে এর পেছনের কষ্টের লড়াই দীর্ঘদিনের। আমার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন, কিন্তু ২০০২ সালে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার। আমাদের দুই বিঘা জমির এক অংশে সুপারি বাগান, অন্য অংশে শাকসবজি চাষ করি। এছাড়া হাঁস-মুরগি লালন-পালন করি। এই আয়েই খাওয়া-পরা, চিকিৎসা ও পড়ালেখার খরচ চালাতে নুন আনতে পান্তা ফুরানোর দশা হয়।”

সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যারা:

অভাবের তাড়নায় পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলেও স্থানীয়দের সহযোগিতায় পথ খুঁজে পায় দুই বোন। মা নাসিমা বেগম জানান, স্থানীয় প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার তাদের বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নামমাত্র ফি নিয়েছেন এবং তারা উপবৃত্তিও পেয়েছে। সবার সম্মিলিত সহযোগিতাই এই সাফল্যের বড় চালিকাশক্তি ছিল বলে জানান তিনি।

ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য:
বাবার কষ্ট কিছুটা লাঘব করতে এবং নিজেদের স্বপ্ন পূরণে গভীর রাতেও পড়াশোনায় ব্যস্ত থাকতেন রহিমা ও রাবেয়া। ঘুমাতেও খুব সীমিত সময় পেতেন তারা। যমজ দুই বোন জানায়, তাদের এখন মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাবার স্বপ্ন পূরণের প্রথম ধাপ অর্জন করা। পরবর্তীতে উচ্চশিক্ষা শেষ করে তারা শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান। সেই লক্ষ্যে বর্তমানে বিভিন্নজনের সহযোগিতায় রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন তারা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই দুই অদম্য শিক্ষার্থী।

যা বললেন কলেজের অধ্যক্ষ:

রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. জহুরুল ইসলাম বলেন, “উপজেলার ১৪টি কলেজের মধ্যে এই যমজ দুই বোনই মানবিক শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছে। নানা সংকটের মধ্যেও রহিমা ও রাবেয়ার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখায় মনোযোগী হতে এবং স্বপ্ন পূরণে সাহস জোগাবে।” কলেজের পক্ষ থেকেও তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x