সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোঃ শাহ্ আলম সরকার।।

শ্রমিকের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুর কালিয়াকৈর উপজেলায় শিল্পাঞ্চল।

১ নভেম্বর রোজ রবিবার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের পাশের মার্কেটে অগ্নিসংযোগ, যমুনা ব্যাংক ও বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুর, মৌচাক পুলিশ বক্সে ভাঙচুর এবং কোনাবাড়ী পুলিশ বক্স ও এপেক্স ফুটওয়্যার গেটের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে
ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওসি মো. শহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি বলেন, শ্রমিকদের শান্ত করতে এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। সহিংসতা ও ভাঙচুর পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

রিপাবলিকানদের সেনেট ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নতুন নীতিমালা প্রণয়ন

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাজেকে ফের জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ

Bengal Times

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ শাহ্ আলম সরকার।।

শ্রমিকের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুর কালিয়াকৈর উপজেলায় শিল্পাঞ্চল।

১ নভেম্বর রোজ রবিবার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের পাশের মার্কেটে অগ্নিসংযোগ, যমুনা ব্যাংক ও বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুর, মৌচাক পুলিশ বক্সে ভাঙচুর এবং কোনাবাড়ী পুলিশ বক্স ও এপেক্স ফুটওয়্যার গেটের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে
ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওসি মো. শহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি বলেন, শ্রমিকদের শান্ত করতে এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। সহিংসতা ও ভাঙচুর পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x