সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সালিশে মীমাংসার পর অপবাদে গৃহবধূর আত্মহত্যা

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে ফেসবুকে মুসলিম পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক ও প্রতারণার শিকার হওয়ার পর সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে নাজমা খাতুন (৪৪) নামের এক স্বামী-সংক্রান্ত নারী গোয়ালঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন ওই এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং স্বামী-প্রত্যািত্যক্তা নারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইদুর রহমান পলাশ নামের এক যুবকের সঙ্গে নাজমা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে রেল পুলিশের সদস্য পরিচয় দিয়ে পলাশ বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে স্বর্ণালংকারসহ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশ ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে রাতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করা হয়। তবে বিয়ের রেজিস্ট্রির জন্য জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে ওই যুবকের আসল পরিচয় বেরিয়ে আসে। জানা যায়, অভিযুক্ত যুবকের আসল নাম দুলাল চন্দ্র (৫৩); তিনি পার্শ্ববর্তী পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার অমল চন্দ্রের ছেলে। পরিচয় গোপন করে মুসলিম সেজে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। এরপর স্থানীয়রা বিয়ে পণ্ড করে যুবককে আটকে রাখেন।

এ ঘটনায় ধামশ্রেণি ও পান্ডুল ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগী হয়। ধামশ্রেণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হক বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শনিবার রাতে উভয়পক্ষের স্বজনদের নিয়ে সালিশে বসেন। সেখানে ক্ষতিপূরণ বাবদ ওই যুবকের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মেয়ের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয় এবং যুবককে ছেড়ে দেওয়া হয়। তবে আটকের সঙ্গে জড়িত স্থানীয় কিছু মানুষ না জানিয়ে প্রভাবশালীরা তাকে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে এই ঘটনা জানাজানি হলে এলাকায় নানামুখী গুঞ্জন ও সামাজিক অপবাদ শুরু হয়। এই অপবাদ ও মানসিক চাপ সইতে না পেরে রোববার দুপুরে সবার অজান্তে নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাজমা খাতুন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

দেবীদ্বার: ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ২ ডিম ব‍্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অংশগ্রহণে ‘হারভেস্ট টাউন উৎসব’ অনুষ্ঠিত

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

প্যাটারসনে দিবালোকে যুবক খুন: গ্রেপ্তার ১

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

Bengal Times

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে ফেসবুকে মুসলিম পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক ও প্রতারণার শিকার হওয়ার পর সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে নাজমা খাতুন (৪৪) নামের এক স্বামী-সংক্রান্ত নারী গোয়ালঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন ওই এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং স্বামী-প্রত্যািত্যক্তা নারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইদুর রহমান পলাশ নামের এক যুবকের সঙ্গে নাজমা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে রেল পুলিশের সদস্য পরিচয় দিয়ে পলাশ বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে স্বর্ণালংকারসহ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশ ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে রাতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করা হয়। তবে বিয়ের রেজিস্ট্রির জন্য জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে ওই যুবকের আসল পরিচয় বেরিয়ে আসে। জানা যায়, অভিযুক্ত যুবকের আসল নাম দুলাল চন্দ্র (৫৩); তিনি পার্শ্ববর্তী পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার অমল চন্দ্রের ছেলে। পরিচয় গোপন করে মুসলিম সেজে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। এরপর স্থানীয়রা বিয়ে পণ্ড করে যুবককে আটকে রাখেন।

এ ঘটনায় ধামশ্রেণি ও পান্ডুল ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগী হয়। ধামশ্রেণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হক বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শনিবার রাতে উভয়পক্ষের স্বজনদের নিয়ে সালিশে বসেন। সেখানে ক্ষতিপূরণ বাবদ ওই যুবকের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মেয়ের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয় এবং যুবককে ছেড়ে দেওয়া হয়। তবে আটকের সঙ্গে জড়িত স্থানীয় কিছু মানুষ না জানিয়ে প্রভাবশালীরা তাকে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে এই ঘটনা জানাজানি হলে এলাকায় নানামুখী গুঞ্জন ও সামাজিক অপবাদ শুরু হয়। এই অপবাদ ও মানসিক চাপ সইতে না পেরে রোববার দুপুরে সবার অজান্তে নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাজমা খাতুন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা
0:00 / 0:00
1x