রোববার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ:
বেঙল টাইমস হাইলাইটস

বেঙল টাইমস হাইলাইটস

আরও
স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমঝোতা না হলে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে মাঠপর্যায়ে বিভেদ তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতে ইসলামীর ওপরই বর্তাবে।শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলনেও ১১ দলীয় ঐক্যের সঙ্গে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। স্থানীয় সরকার নির্বাচনেও এই ঐক্যের ভিত্তিতে সমঝোতা প্রয়োজন। কিন্তু ১১ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থী ঘোষণা শুরু করেছে।তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে এবং মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতের ওপরই বর্তাবে।’মামুনুল হকের মতে, সব দল আলাদাভাবে প্রার্থী দিলে চলমান আন্দোলনের ঐক্যে দুর্বলতা দেখা দিতে পারে। তাই আন্দোলনের বৃহত্তর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মধ্যে সমঝোতা প্রয়োজন।তিনি আরও বলেন, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান এবং সদস্যপদে দলের প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হলে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানান তিনি।এদিকে, সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থীদের নামও ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা দক্ষিণে মাহবুবুল হক এবং উত্তরে মুর্শিদুল আলম সিদ্দীককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

কোন ভিডিও নেই !

সম্পাদকীয় স্পেশাল

সব দেখুন

জনপ্রিয় মতামত

সব মতামত
“
২০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতি বিদ্রোহীদের উপর্যুপরি হামলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করিতেছেন। ইতিমধ্যে বেশ কিছু হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনাও ঘটিয়াছে। তবে এই মুহূর্তে যাহারা সৌদি আরবে রহিয়াছেন, তাহাদের সংকটের চাইতে যাহারা ছুটিতে দেশে আসিয়া আটকা পড়িয়াছেন, তাহাদের সমস্যাই আজ বড় হইয়া দেখা দিয়াছে। কেননা উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ ফ্ল্যাইট একের পর এক বাতিল ও স্থগিত হওয়ায় এই সকল বাংলাদেশি কর্মী পড়িয়াছেন চরম বিপাকে। অগত্যা তাহারা এখন কাজে ফিরিয়া যাইতে পারিতেছেন না। বিদেশযাত্রা পিছাইয়া যাওয়ায় তাহাদের ভিসার মেয়াদ ও চাকুরি লইয়া তৈরি হইয়াছে অনিশ্চয়তা। গতকাল ইত্তেফাকে প্রকাশিত এই সংক্রান্ত এক রিপোর্টে তাহাদের নানা প্রকার ভোগান্তি ও হয়রানির কথা তুলিয়া ধরা হইয়াছে। ইহাতে কেহ কেহ বিকল্প পথে সৌদি আরব যাওয়ার চেষ্টা করিতেছেন বটে, তবু তাহাদের দুর্ভোগের সীমা নাই।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের এক তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ হইতে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হইয়াছে। ইহাতে এই সকল ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ যাত্রী ভোগান্তিতে পড়িয়াছেন। তাহার মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি। এই দিকে যাত্রীদের ভোগান্তি কমাইতে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা এড়াইতে বিকল্প হিসাবে সৌদি আরবের দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর চেষ্টা করিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আসন খালি থাকা সাপেক্ষে বিনা খরচে অন্য ফ্লাইটে যাত্রীদের সমন্বয় করা হইতেছে। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, গত বৎসরের ১২ অক্টোবর পর্যন্ত বিদেশে যাওয়ার ছাড়পত্র লইয়াছিলেন ৮ লক্ষ ৫৩ হাজার ৬৬ জন। এই বৎসরের একই সময়ে সংখ্যাটি কমিয়া হইয়াছে ৫ লক্ষ ৮০ হাজার ৬৩২ জন। অর্থাৎ প্রায় ৩২ শতাংশ হ্রাস পাইয়াছে। শুধু সৌদি আরবে যাওয়ার ছাড়পত্র নেওয়া কর্মীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৫৪ হইতে কমিয়া হইয়াছে ৩ লক্ষ ১১ হাজার ৫৬৭ জন। এই কমার হার প্রায় ৪৬ শতাংশ। এই পরিসংখ্যান উদ্বেগজনক।

উল্লেখ্য, সৌদি আরব বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স পাঠানোর হার উভয় দিক হইতে শীর্ষস্থানীয় শ্রমবাজার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি আরবে ৩৫ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী কর্মরত রহিয়াছেন। শুধু ২০২৫- ২৬ অর্থবৎসরে সৌদি আরবে গিয়াছেন ৬ লক্ষাধিক বাংলাদেশি। বাংলাদেশ ব্যাংক জানায়, এই সময়ে দেশটি হইতে ৫৮৫ কোটি ডলার রেমিট্যান্স আসিয়াছে। আগের বছরের তুলনায় ইহা ৩৭ শতাংশ বেশি। এই দিক হইতে এই খবর কিছুটা স্বস্তিদায়ক; কিন্তু বর্তমান সংকটের অবসান না হইলে অদূর ভবিষ্যতে রেমিট্যান্স আসিবার হার কমিয়া যাইতে পারে। এই জন্য বেগতিক পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবস্থ বাংলাদেশের দূতাবাসের কর্মতৎপরতা বাড়াইতে হইবে। শুধু সৌদি আরব নহে, বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যাহাতে কর্মবাজার সংকোচিত না হয়, ইহার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তাসহ সার্বিক স্বার্থ অক্ষুণ্ন থাকে, তাহার সুব্যবস্থা করিতে হইবে।
আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই এই খাতের যে কোনো সংকটকে হেলাফেলা করিবার কোনো অবকাশ নাই। এই জন্য সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সহিত সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ রক্ষা করিয়া আটকাইয়া পড়া কর্মীদের পুনরায় কর্মস্থলে ফেরানোর জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করিতে হইবে। প্রয়োজনে ভিসার মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা করিতে হইবে। ইহার পাশাপাশি বিকল্প ফ্লাইটের বর্তমান বন্দোবস্ত অব্যাহত রাখিতে হইবে।
সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের অনিশ্চয়তা ও দুর্ভোগ
সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের অনিশ্চয়তা ও দুর্ভোগ
সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের অনিশ্চয়তা ও দুর্ভোগ
“
০১ জুলাই ২০২৬
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
০১ জুলাই ২০২৬
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে।
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
“
২৪ জুন ২০২৬
আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই। আমরা দেখেছি, আনভির দেশে ঢুকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি, সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক, দেশে ঢুকেছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য, এনসিপি
“
২৪ জুন ২০২৬
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২

ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে  ভেজাল পশুখাদ্যবিরোধী অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল পশুখাদ্যবিরোধী অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ফেসবুকে আমরা ফলো করুন
ক্যাটাগরি
কুমিল্লায় ‘৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা’র নামে প্রতারণা

কুমিল্লায় ‘৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা’র নামে প্রতারণা

কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের প্রতারিত করা এবং খাদ্যপণ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবস…

সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযান

সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযান

 ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরের  পশ্চিম  বাজারে বুবলী  আইসক্রিম ফ্যাক্টরী তে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্…

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম জামাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ…

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযানকালে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা করেছে জেলেরা। মঙ্গলবার ভোরে উপজেলার কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান জেলেরা।এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মৎস্য বিভাগ জানায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযানকালে কুমারখালীর এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে জেলেরা তাদের গতিরোধ করে।এ সময় জেলেরা লাঠিসোটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। হামলায় জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তারা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ১০ জন