বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১২ দিনে চুনারুঘাট থানার কর্মকর্তা সহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
পাঠক: ১০৭ জন
প্রিন্ট ফটোকার্ড

১২ দিনে চুনারুঘাট থানার কর্মকর্তা সহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাট থানায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র ১২ দিনের ব্যবধানে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন। পর পরপর এসব ঘটনায় থানাটির দায়িত্বশীল ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘুষ গ্রহণের অভিযোগে এএসআই অতনু বণিককে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এর আগের দিন সোমবার (৫ অক্টোবর) অপর এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে এক ব্যক্তির সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি বলেন, “আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।” স্থানীয় এক ব্যক্তির মুঠোফোনে ধারণ করা সেই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং তাৎক্ষণিকভাবে তাকে থানায় ক্লোজড করা হয়।

এছাড়া, গত ২৫ সেপ্টেম্বর ইয়াবা দিয়ে একটি নির্দোষ পরিবারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এসআই মাসুম আল-মামুন ও কনস্টেবল রহুল আমীনকে প্রত্যাহার করা হয়েছিল। অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) ও ভাই ইউনুস মিয়ার (৪৫) সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২৪ সেপ্টেম্বর ওই পরিবারটিকে ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ উঠলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই দুই সদস্যকে ক্লোজড করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই আপাতত তাদেরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বল্প সময়ের মধ্যে একই থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিতর্কিত বক্তব্য এবং মাদক দিয়ে ফাঁসানোর মতো মারাত্মক অভিযোগ ওঠায় এলাকায় চাপা উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১২ দিনে চুনারুঘাট থানার কর্মকর্তা সহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট থানায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র ১২ দিনের ব্যবধানে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন। পর পরপর এসব ঘটনায় থানাটির দায়িত্বশীল ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘুষ গ্রহণের অভিযোগে এএসআই অতনু বণিককে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এর আগের দিন সোমবার (৫ অক্টোবর) অপর এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে এক ব্যক্তির সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি বলেন, “আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।” স্থানীয় এক ব্যক্তির মুঠোফোনে ধারণ করা সেই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং তাৎক্ষণিকভাবে তাকে থানায় ক্লোজড করা হয়।

এছাড়া, গত ২৫ সেপ্টেম্বর ইয়াবা দিয়ে একটি নির্দোষ পরিবারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এসআই মাসুম আল-মামুন ও কনস্টেবল রহুল আমীনকে প্রত্যাহার করা হয়েছিল। অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) ও ভাই ইউনুস মিয়ার (৪৫) সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২৪ সেপ্টেম্বর ওই পরিবারটিকে ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ উঠলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই দুই সদস্যকে ক্লোজড করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই আপাতত তাদেরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বল্প সময়ের মধ্যে একই থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিতর্কিত বক্তব্য এবং মাদক দিয়ে ফাঁসানোর মতো মারাত্মক অভিযোগ ওঠায় এলাকায় চাপা উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x