বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম কষ্টে জনগণ: মামুনুল হক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম কষ্টে জনগণ: মামুনুল হক

দেশে তীব্র তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অস্বাভাবিক হারে বাড়ছে উৎপাদন ব্যয়। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রোববার দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, "আজ দেশে তেল নেই, গ্যাস নেই, একের পর এক শিল্পকারখানা বন্ধ হচ্ছে। নজিরবিহীনভাবে দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে মারাত্মক হাহাকার তৈরি হবে।"

তৈরি পোশাক শিল্পের সংকট তুলে ধরে তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। অথচ দেশে জ্বালানি সংকটে উৎপাদন খরচ বাড়ছে ও উৎপাদন কমছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান চালিকাশক্তিকে ধসের মুখে ফেলছে।

রাজনৈতিক সংস্কার ও জুলাই আন্দোলনের চেতনা প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির সতর্ক করে বলেন, "ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। জুলাই আন্দোলনের লক্ষ্য শুধু এক দলের জায়গায় আরেক দলের ক্ষমতায় বসা ছিল না; লক্ষ্য ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা উপেক্ষা করার সুযোগ নেই। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

সমাবেশ থেকে আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়ক মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল কারীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান ও স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম কষ্টে জনগণ: মামুনুল হক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

দেশে তীব্র তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অস্বাভাবিক হারে বাড়ছে উৎপাদন ব্যয়। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রোববার দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, "আজ দেশে তেল নেই, গ্যাস নেই, একের পর এক শিল্পকারখানা বন্ধ হচ্ছে। নজিরবিহীনভাবে দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে মারাত্মক হাহাকার তৈরি হবে।"

তৈরি পোশাক শিল্পের সংকট তুলে ধরে তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। অথচ দেশে জ্বালানি সংকটে উৎপাদন খরচ বাড়ছে ও উৎপাদন কমছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান চালিকাশক্তিকে ধসের মুখে ফেলছে।

রাজনৈতিক সংস্কার ও জুলাই আন্দোলনের চেতনা প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির সতর্ক করে বলেন, "ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। জুলাই আন্দোলনের লক্ষ্য শুধু এক দলের জায়গায় আরেক দলের ক্ষমতায় বসা ছিল না; লক্ষ্য ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা উপেক্ষা করার সুযোগ নেই। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

সমাবেশ থেকে আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়ক মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল কারীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান ও স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x