বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব: মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত ঐকমত্য

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব: মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক:
সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং হয়রানি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আয়োজিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সভায় বিভিন্ন অংশীজনের মতামত, সাংবাদিকদের সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার পর্যবেক্ষণগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আইনটি যাতে কোনোভাবেই সাংবাদিক, সংবাদমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়।

খসড়া আইনের উল্লেখযোগ্য প্রস্তাবসমূহ:

    সংজ্ঞার পুনর্বিন্যাস: খসড়া আইনে মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও উঠে আসে।

    গুজব ও অপতথ্য: আইনের অস্পষ্ট বা অতিব্যাপক সংজ্ঞার কারণে যাতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সাইবার স্পেসের পরিধি আরও সুনির্দিষ্ট করার কথা বলা হয়।

    কনটেন্ট ব্লক ও নোটিশ: খসড়া আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং ব্লক করা কনটেন্ট অবমুক্তির আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

    কাউন্সিলে গণমাধ্যমের প্রতিনিধিত্ব: সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামোতে গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতিসংঘ, উন্নয়ন সহযোগী এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পরামর্শ করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়াটি আরও পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে আলোচনা হয়। জনসাধারণের মতামত নিয়ে খসড়াটিকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

নাক-মুখ ও চোখে বিরল মাংসবৃদ্ধি রোগ: রিকশাচালক আব্দুল আলীকে বাঁচাতে আকুতি

দীর্ঘ দেড় যুগ পর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর, সীমান্ত এলাকায় প্রাণচাঞ্চল্য

হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ এর প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন -আব্দুল করিম গনি — ইউকে বাংলা গার্ডিয়ান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান

জরাজীর্ণ অবকাঠামোতেও এইচএসসি ফলাফলে দেবীদ্বারে চমক দেখালো আদর্শ টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ

 যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

Bengal Times

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব: মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত ঐকমত্য

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং হয়রানি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আয়োজিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সভায় বিভিন্ন অংশীজনের মতামত, সাংবাদিকদের সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার পর্যবেক্ষণগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আইনটি যাতে কোনোভাবেই সাংবাদিক, সংবাদমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়।

খসড়া আইনের উল্লেখযোগ্য প্রস্তাবসমূহ:

    সংজ্ঞার পুনর্বিন্যাস: খসড়া আইনে মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও উঠে আসে।

    গুজব ও অপতথ্য: আইনের অস্পষ্ট বা অতিব্যাপক সংজ্ঞার কারণে যাতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সাইবার স্পেসের পরিধি আরও সুনির্দিষ্ট করার কথা বলা হয়।

    কনটেন্ট ব্লক ও নোটিশ: খসড়া আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং ব্লক করা কনটেন্ট অবমুক্তির আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

    কাউন্সিলে গণমাধ্যমের প্রতিনিধিত্ব: সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামোতে গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতিসংঘ, উন্নয়ন সহযোগী এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পরামর্শ করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়াটি আরও পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে আলোচনা হয়। জনসাধারণের মতামত নিয়ে খসড়াটিকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x