শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল পর্যন্ত ওই নারী-পুরুষ ও শিশুদের সীমান্তের শূন্যরেখায় ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও কমে যায়। এই সুযোগে বৃহস্পতিবার মধ্যরাতে বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের প্রবেশে বাধা দেয়। রাতভর বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিএসএফও তাদের বাধা দেয়। দুই বাহিনীর তাড়ার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা, প্রতিকার মেলেনি

আত্রাইয়ে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

দেবীদ্বারের বহুধাবিভক্ত বিএনপির ঐক‍্যের ডাক দিলেন ৯০'র ছাত্রনেতারা

এক যুগেও কাটেনি কুড়িগ্রামের জোড়গাছ হাটের বেহাল দশা

মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত

Bengal Times

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল পর্যন্ত ওই নারী-পুরুষ ও শিশুদের সীমান্তের শূন্যরেখায় ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও কমে যায়। এই সুযোগে বৃহস্পতিবার মধ্যরাতে বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের প্রবেশে বাধা দেয়। রাতভর বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিএসএফও তাদের বাধা দেয়। দুই বাহিনীর তাড়ার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x