সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

লতিফুর রহমান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। একজন জনবান্ধব জনপ্রতিনিধি, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ হিসেবে তাঁর অবদান স্মরণ করেছেন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, সুনামগঞ্জ শহরের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি আধুনিক ও নান্দনিক নগর গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মমিনুল মইজদীন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, মমিনুল মইজদীন তাঁদের পরিবারের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক। স্মার্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ অনুভব করেন। তাঁর মতো ব্যক্তিত্ব আবার কবে সুনামগঞ্জে জন্ম নেবেন, তা বলা কঠিন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সাবেক কাউন্সিলর ও মমিনুল মইজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, ১৫ নভেম্বর সুনামগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। এই দিনে শহরের একজন আলোকিত মানুষকে হারিয়েছিল সুনামগঞ্জ। তিনবারের পৌর চেয়ারম্যান মমিনুল মইজদীন কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, মমিনুল মইজদীন বেঁচে থাকলে শহরের বর্তমান বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতেন বলে তাঁর বিশ্বাস। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ, সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম বজলু আরও বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালকের মৃত্যু হয়। তাঁদের স্মৃতি ও অবদান ধরে রাখতে প্রতিবছর স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই কামনা করেন তিনি।

সাবেক কাউন্সিলর আহমদ নুর বলেন, ২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মইজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন। তাঁর সঙ্গে সমাজকর্মী ও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন জনবান্ধব ও মানবিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি মডেল শহর ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ও জনপ্রতিনিধি ভবিষ্যতে সুনামগঞ্জে সৃষ্টি হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

স্মৃতিচারণে বক্তারা বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং শহরের ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করাও একজন নেতার দায়িত্ব। মমিনুল মইজদীনের কর্মময় জীবন ও নগর উন্নয়নের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ান মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক নিহত হন। তাঁদের আকস্মিক মৃত্যুতে সুনামগঞ্জজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে অমলিন হয়ে আছেন এই জনবান্ধব জনপ্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গনিউল সালাদীন, পারভেজ আহমদ চৌধুরী, আলী হায়দার মাস্টার,সুনামগঞ্জ  জেলা প্রেস ক্লাব  সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, ঝুটন পুরকায়স্থ, আলী আহমদ, মমিন চৌধুরী ফয়সল, সাজিদ, টিটু, সৈয়দ শফিকুল ইসলাম, জুয়েল আহমদসহ পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

সুনামগঞ্জ  বিজিবি কর্তৃক ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর  দানোৎসব পালিত

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Bengal Times

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। একজন জনবান্ধব জনপ্রতিনিধি, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ হিসেবে তাঁর অবদান স্মরণ করেছেন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, সুনামগঞ্জ শহরের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি আধুনিক ও নান্দনিক নগর গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মমিনুল মইজদীন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, মমিনুল মইজদীন তাঁদের পরিবারের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক। স্মার্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ অনুভব করেন। তাঁর মতো ব্যক্তিত্ব আবার কবে সুনামগঞ্জে জন্ম নেবেন, তা বলা কঠিন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সাবেক কাউন্সিলর ও মমিনুল মইজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, ১৫ নভেম্বর সুনামগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। এই দিনে শহরের একজন আলোকিত মানুষকে হারিয়েছিল সুনামগঞ্জ। তিনবারের পৌর চেয়ারম্যান মমিনুল মইজদীন কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, মমিনুল মইজদীন বেঁচে থাকলে শহরের বর্তমান বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতেন বলে তাঁর বিশ্বাস। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ, সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম বজলু আরও বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালকের মৃত্যু হয়। তাঁদের স্মৃতি ও অবদান ধরে রাখতে প্রতিবছর স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই কামনা করেন তিনি।

সাবেক কাউন্সিলর আহমদ নুর বলেন, ২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মইজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন। তাঁর সঙ্গে সমাজকর্মী ও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন জনবান্ধব ও মানবিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি মডেল শহর ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ও জনপ্রতিনিধি ভবিষ্যতে সুনামগঞ্জে সৃষ্টি হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

স্মৃতিচারণে বক্তারা বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং শহরের ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করাও একজন নেতার দায়িত্ব। মমিনুল মইজদীনের কর্মময় জীবন ও নগর উন্নয়নের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ান মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক নিহত হন। তাঁদের আকস্মিক মৃত্যুতে সুনামগঞ্জজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে অমলিন হয়ে আছেন এই জনবান্ধব জনপ্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গনিউল সালাদীন, পারভেজ আহমদ চৌধুরী, আলী হায়দার মাস্টার,সুনামগঞ্জ  জেলা প্রেস ক্লাব  সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, ঝুটন পুরকায়স্থ, আলী আহমদ, মমিন চৌধুরী ফয়সল, সাজিদ, টিটু, সৈয়দ শফিকুল ইসলাম, জুয়েল আহমদসহ পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x