সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সাথে জলাতঙ্ক ও স্নেক ভেনম এর টিকা উপজেলাওয়ারী বিভাজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা  হচ্ছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সড়কের মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত যানজট নিরসন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়  এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভীসাইড স্প্রে এবং সন্ধ্যাকালীন  এডালটিসাইড প্রয়োগ করা হচ্ছে ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি  জানান, বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১১২টি কাজের মধ্যে ১০৮ টি কাজ সমাপ্ত হয়েছে এবং ৪টি কাজ চলমান। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ৮টি কাজের মধ্যে ৫টি কাজ সমাপ্ত হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫ তলা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ চলমান রয়েছে।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ৩৯ টি কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে টার্গেট পূরণের জন্য কার্যক্রম চলমান আছে। এছাড়া সমন্বিতভাবে নিয়মিত ন্যায্য মূল্যে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

সভাপতি বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি ময়মনসিংহ জেলার উন্নয়নে  প্রতিটি দপ্তর তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ময়মনসিংহ জেলা প্রশাসন জেলার উন্নয়নমূলক সকল কাজে সব সময় সকল দপ্তরের সহযোগী হিসেবে থাকবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই যেকোনো পর্যায়ে কোনও জটিলতা থাকলে তা দ্রুত সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা ময়মনসিংহ জেলার উন্নয়ন নিশ্চিত করতে পারব।

 সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মরমী কবি হাছন রাজার উত্তর সূরী সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান ও কবি মমিনুল মউজদীনের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন

সুনামগঞ্জ  বিজিবি কর্তৃক ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর  দানোৎসব পালিত

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Bengal Times

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সাথে জলাতঙ্ক ও স্নেক ভেনম এর টিকা উপজেলাওয়ারী বিভাজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা  হচ্ছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সড়কের মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত যানজট নিরসন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়  এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভীসাইড স্প্রে এবং সন্ধ্যাকালীন  এডালটিসাইড প্রয়োগ করা হচ্ছে ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি  জানান, বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১১২টি কাজের মধ্যে ১০৮ টি কাজ সমাপ্ত হয়েছে এবং ৪টি কাজ চলমান। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ৮টি কাজের মধ্যে ৫টি কাজ সমাপ্ত হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫ তলা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ চলমান রয়েছে।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ৩৯ টি কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে টার্গেট পূরণের জন্য কার্যক্রম চলমান আছে। এছাড়া সমন্বিতভাবে নিয়মিত ন্যায্য মূল্যে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

সভাপতি বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি ময়মনসিংহ জেলার উন্নয়নে  প্রতিটি দপ্তর তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ময়মনসিংহ জেলা প্রশাসন জেলার উন্নয়নমূলক সকল কাজে সব সময় সকল দপ্তরের সহযোগী হিসেবে থাকবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই যেকোনো পর্যায়ে কোনও জটিলতা থাকলে তা দ্রুত সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা ময়মনসিংহ জেলার উন্নয়ন নিশ্চিত করতে পারব।

 সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x