সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার ভিত্তিতে কাজী দ্বীন মোহাম্মদ ও একেএম এমদাদুল হক মামুনের রোকন পদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

উক্ত ঘটনার দুই দিনের মাথায় ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরবর্তীতে কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে মহানগর সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

অভাব ঠেলে কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

রিপাবলিকানদের সেনেট ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নতুন নীতিমালা প্রণয়ন

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাজেকে ফের জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ

Bengal Times

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার ভিত্তিতে কাজী দ্বীন মোহাম্মদ ও একেএম এমদাদুল হক মামুনের রোকন পদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

উক্ত ঘটনার দুই দিনের মাথায় ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরবর্তীতে কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে মহানগর সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x