বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় প্রায় ৪০০ বছরের পুরোনো ত্রি-বিগ্রহ মন্দির সংস্কারে সরকারের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজবাড়ী পাকারমাথা বাজার এলাকায় মন্থনা ছোটতরফ ও বড়তরফ দেবোত্তর এস্টেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ত্রি-বিগ্রহ মন্দিরটি প্রায় ৪০০ বছর ধরে এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে মন্দিরটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে স্থানীয় মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন। মন্দিরটির সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন বয়সি মানুষের উপস্থিতি, কেনাকাটা ও গ্রামীণ আবহে সেখানে সম্প্রীতির সুন্দর চিত্র ফুটে উঠেছে।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হওয়া উচিত, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবেন। কোনো মুসলমানের নামাজ আদায়ে কিংবা কোনো হিন্দুর পূজা উদ্‌যাপনে বাধা দেওয়া যাবে না। বরং প্রত্যেককে অন্যের ধর্মীয় অধিকার রক্ষায় সহযোগিতা করতে হবে। হিন্দু, মুসলমান ও সাঁওতালসহ সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর কাউনিয়া-পীরগাছা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবায় দুটি উদ্যোগের কথাও জানান সংসদ সদস্য। তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছার অনেক বয়স্ক মানুষ চোখের ছানিতে আক্রান্ত হলেও অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে পারেন না। তাদের বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং সংস্থাটি এতে সম্মতি দিয়েছে।

ছানিজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়েও একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আখতার হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তৌফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

ডিভি লটারি ফের চালু করার নির্দেশ মার্কিন আদালতের: বাংলাদেশিরা কি সুযোগ পাবেন?

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত

মঞ্চ থেকে বড় পর্দায়: আলো ছড়াচ্ছেন কুমিল্লার গুণী অভিনেতা সালমান জন

মঞ্চ থেকে বড় পর্দায়: আলো ছড়াচ্ছেন কুমিল্লার গুণী অভিনেতা সালমান জন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

Bengal Times

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় প্রায় ৪০০ বছরের পুরোনো ত্রি-বিগ্রহ মন্দির সংস্কারে সরকারের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজবাড়ী পাকারমাথা বাজার এলাকায় মন্থনা ছোটতরফ ও বড়তরফ দেবোত্তর এস্টেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ত্রি-বিগ্রহ মন্দিরটি প্রায় ৪০০ বছর ধরে এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে মন্দিরটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে স্থানীয় মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন। মন্দিরটির সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন বয়সি মানুষের উপস্থিতি, কেনাকাটা ও গ্রামীণ আবহে সেখানে সম্প্রীতির সুন্দর চিত্র ফুটে উঠেছে।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হওয়া উচিত, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবেন। কোনো মুসলমানের নামাজ আদায়ে কিংবা কোনো হিন্দুর পূজা উদ্‌যাপনে বাধা দেওয়া যাবে না। বরং প্রত্যেককে অন্যের ধর্মীয় অধিকার রক্ষায় সহযোগিতা করতে হবে। হিন্দু, মুসলমান ও সাঁওতালসহ সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর কাউনিয়া-পীরগাছা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবায় দুটি উদ্যোগের কথাও জানান সংসদ সদস্য। তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছার অনেক বয়স্ক মানুষ চোখের ছানিতে আক্রান্ত হলেও অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে পারেন না। তাদের বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং সংস্থাটি এতে সম্মতি দিয়েছে।

ছানিজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিনা মূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়েও একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আখতার হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তৌফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x