শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজ, দখলবাজ ও কিশোর গ্যাং দমনে স্থানীয় পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি ও কঠোর নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এ সময় মঞ্চে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

ওসিকে উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, “চাঁদাবাজির কোনো স্থান পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি—হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন। এই এলাকায় কোনো সন্ত্রাসী ও দখলবাজ থাকতে পারবে না।”

কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি আরও বলেন, “আগামী দুই মাসের মধ্যে এলাকা থেকে কিশোর গ্যাং নির্মূল করতে হবে। অন্যথায় আপনি এই পদে থাকতে পারবেন না। কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরে ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে অপরাধীরা রেহাই না পায়।”

নিজের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে নূরুল ইসলাম মনি বলেন, “আমার নাম ব্যবহার করে আউয়াল নামের এক ব্যক্তি একাধিক জায়গায় চাঁদা আদায় করেছে। অভিযুক্ত আউয়ালসহ তাঁর সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। রাজনৈতিক পরিচয় যাই হোক, অপরাধীদের কোনো দল নেই।”

সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “কেউ আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দালালি করার চেষ্টা করলে আমাকে সরাসরি মেসেজ দিয়ে জানাবেন। আমি নিজে মেসেজ দেখে ব্যবস্থা নেব। বিশেষ করে থানায় কোনো প্রকার দালালি চলবে না।”

উপকূলীয় অঞ্চলের ইলিশ ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, “ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর রাত ১২টার পর অবৈধ ট্রলিং ট্রলার চালু হয় এবং বরফ কল থেকে বরফ সরবরাহ করা হয়। বাংলাদেশের অন্য কোথাও হলেও পাথরঘাটায় অবৈধ ট্রলিং চলতে দেওয়া হবে না।”

সভায় তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক কৃষক ও জেলেদের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সমস্যা সমাধান ও স্বাবলম্বী করার ভাবনা থেকেই সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

চালকহীন প্রযুক্তি ও রকেট থ্রাস্টারে টেসলার নতুন চমক: ইলন মাস্কের নতুন উন্মোচন

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

পূজার ছুটিতে আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত

সুনামগঞ্জে  ছেলের হাতে মা খুন

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন

Bengal Times

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজ, দখলবাজ ও কিশোর গ্যাং দমনে স্থানীয় পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি ও কঠোর নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এ সময় মঞ্চে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

ওসিকে উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, “চাঁদাবাজির কোনো স্থান পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি—হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন। এই এলাকায় কোনো সন্ত্রাসী ও দখলবাজ থাকতে পারবে না।”

কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি আরও বলেন, “আগামী দুই মাসের মধ্যে এলাকা থেকে কিশোর গ্যাং নির্মূল করতে হবে। অন্যথায় আপনি এই পদে থাকতে পারবেন না। কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরে ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে অপরাধীরা রেহাই না পায়।”

নিজের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে নূরুল ইসলাম মনি বলেন, “আমার নাম ব্যবহার করে আউয়াল নামের এক ব্যক্তি একাধিক জায়গায় চাঁদা আদায় করেছে। অভিযুক্ত আউয়ালসহ তাঁর সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। রাজনৈতিক পরিচয় যাই হোক, অপরাধীদের কোনো দল নেই।”

সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “কেউ আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দালালি করার চেষ্টা করলে আমাকে সরাসরি মেসেজ দিয়ে জানাবেন। আমি নিজে মেসেজ দেখে ব্যবস্থা নেব। বিশেষ করে থানায় কোনো প্রকার দালালি চলবে না।”

উপকূলীয় অঞ্চলের ইলিশ ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, “ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর রাত ১২টার পর অবৈধ ট্রলিং ট্রলার চালু হয় এবং বরফ কল থেকে বরফ সরবরাহ করা হয়। বাংলাদেশের অন্য কোথাও হলেও পাথরঘাটায় অবৈধ ট্রলিং চলতে দেওয়া হবে না।”

সভায় তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক কৃষক ও জেলেদের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সমস্যা সমাধান ও স্বাবলম্বী করার ভাবনা থেকেই সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় পাথরঘাটা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x