বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঋণের টাকায় লাউ চাষ

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
পাঠক: ১০৩ জন
প্রিন্ট ফটোকার্ড

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

লাউ ক্ষেতের মাচায় প্রতিটি গাছের ডগায় ডগায় ঝুলছিল কচি লাউ। আর কয়েকদিন পরই তা বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করার কথা ছিল। কিন্তু এক রাতের আঁধারেই কেড়ে নেওয়া হলো নিঃস্ব এক কৃষকের সব স্বপ্ন। শত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে ৪ শতাধিক ফলন্ত লাউ গাছ।

ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর রাধানগর গ্রামে। ভুক্তভোগী কৃষক মো. বাতেন মিয়া (৫৫) এনজিও থেকে ঋণ নিয়ে নিজের ২ বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে ক্ষেতে গিয়ে বাতেন মিয়া দেখতে পান, সব কটি গাছের গোড়া কেটে রেখে গেছে দুষ্কৃতকারীরা। চোখের সামনে মেহনতের ফসল ধ্বংস হতে দেখে ক্ষেতের পাশেই কান্নায় ভেঙে পড়েন তিনি ও তাঁর স্ত্রী সোলেমা খাতুন (৪০)।

ক্ষতিগ্রস্ত বাতেন মিয়া আকুতি জানিয়ে বলেন, “এনজিওর ঋণের টাকায় অনেক কষ্ট করে চাষ করেছিলাম। দারুণ ফলন এসেছিল, আশা ছিল ৪ থেকে ৫ লাখ টাকার লাউ বিক্রি করব। এখন সব শেষ। আমি কীভাবে ঋণ শোধ করব? কারা আমার পেটে এভাবে লাথি মারল?” পরিবারের দাবি, সামাজিক বা ব্যক্তিগত হিংসার বশবর্তী হয়েই কেউ রাতের আঁধারে এমন জঘন্য কাজ করেছে। এতে তাঁদের সরাসরি প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষি উদ্যোক্তা মো. মনিরুজ্জামান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম বলেন, “মানুষের সঙ্গে মানুষের কোন্দল থাকতে পারে, কিন্তু বোবা গাছের ওপর এমন শত্রুতা মেনে নেওয়া যায় না।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

লাউ ক্ষেতের মাচায় প্রতিটি গাছের ডগায় ডগায় ঝুলছিল কচি লাউ। আর কয়েকদিন পরই তা বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করার কথা ছিল। কিন্তু এক রাতের আঁধারেই কেড়ে নেওয়া হলো নিঃস্ব এক কৃষকের সব স্বপ্ন। শত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে ৪ শতাধিক ফলন্ত লাউ গাছ।

ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর রাধানগর গ্রামে। ভুক্তভোগী কৃষক মো. বাতেন মিয়া (৫৫) এনজিও থেকে ঋণ নিয়ে নিজের ২ বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে ক্ষেতে গিয়ে বাতেন মিয়া দেখতে পান, সব কটি গাছের গোড়া কেটে রেখে গেছে দুষ্কৃতকারীরা। চোখের সামনে মেহনতের ফসল ধ্বংস হতে দেখে ক্ষেতের পাশেই কান্নায় ভেঙে পড়েন তিনি ও তাঁর স্ত্রী সোলেমা খাতুন (৪০)।

ক্ষতিগ্রস্ত বাতেন মিয়া আকুতি জানিয়ে বলেন, “এনজিওর ঋণের টাকায় অনেক কষ্ট করে চাষ করেছিলাম। দারুণ ফলন এসেছিল, আশা ছিল ৪ থেকে ৫ লাখ টাকার লাউ বিক্রি করব। এখন সব শেষ। আমি কীভাবে ঋণ শোধ করব? কারা আমার পেটে এভাবে লাথি মারল?” পরিবারের দাবি, সামাজিক বা ব্যক্তিগত হিংসার বশবর্তী হয়েই কেউ রাতের আঁধারে এমন জঘন্য কাজ করেছে। এতে তাঁদের সরাসরি প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষি উদ্যোক্তা মো. মনিরুজ্জামান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম বলেন, “মানুষের সঙ্গে মানুষের কোন্দল থাকতে পারে, কিন্তু বোবা গাছের ওপর এমন শত্রুতা মেনে নেওয়া যায় না।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এক রাতেই সর্বস্বান্ত সিলেটের কৃষক বাতেন
0:00 / 0:00
1x