শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

"প্রাণিসম্পদখাত পুষ্টি নিরাপত্তা, বেকারত্ব দূর, গ্রামীণ অর্থনীতি সচল রেখেছে"- ইউএনও অশোক বিক্রম চাকমা

দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনকালে তোলা ছবি।

হুরবানু আক্তার পলি: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় "রপ্তানিমূখী প্রাণিসম্পদে গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ"-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, উপজেলা প্রশসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
পরে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ডাঃ তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, খামারী আবু মুছা মেম্বার, মো. আব্দুল করিম, আখী আক্তার প্রমূখ।
উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আলীম তার স্বাগতিক বক্তব্যে দেবীদ্বারের খামারের পরিসংখ্যান তুলে ধরতে যেয়ে বলেন, দেবীদ্বারে শুধুমাত্র নিবন্ধিত ডেইরি ফার্ম রয়েছে ২৭ টি, এগুলোতে গবাদী পশু রয়েছে ৮৬ হাজার ৯৯৪টি। ৪৬টি নিবন্ধিত পোল্ট্রি খামারে মোরগ রয়েছে ৯ লক্ষ ৪৯ হাজার এবং হাঁস রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো আমাদের প্রাণিসম্পদ খাত। দেশের মানুষের প্রাণিজ আমিষ অর্থাৎ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে এই খাত নীরব বিপ্লব ঘটিয়েছে।
তিনি বলেন, শুধু পুষ্টি জোগান দেওয়াই নয়, বরং দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।বর্তমানে আমাদের লক্ষ্য কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ নয়; বরং আধুনিক প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবন, রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে একটি শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা। আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি এবং চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে এ্যান্টিবায়েটিক ব্যবহারে সতর্ক থাকতে হবে, দির্ঘ্যমেয়াদী ব্যবহারে মাংসভোগী মানুষের যেন ক্ষতি না হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭ বছর পর দেশে ফিরে মামাত বোনকে বিয়ে করলেন প্রবাসী আবু সাঈদ

দেবীদ্বার:মাদ্রাসা ছাত্রীকে অপরণপূর্বক এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দেবীদ্বারে নিষিদ্ধ আওয়ামী নেতাকে গ্রেফতারপূর্বক সন্ত্রাস বিরোধী আইনে মামলা

মুসাফিরের নামাজ: কোরআন-হাদিসের আলোকে মতপার্থক্যের সমাধান

মহেশপুর সীমান্তসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক সাফল্য, ৯৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে আবৃত্তি শিল্পী টিটো মুন্সীর একক আবৃত্তি  সন্ধা

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

Bengal Times

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় "রপ্তানিমূখী প্রাণিসম্পদে গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ"-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, উপজেলা প্রশসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
পরে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ডাঃ তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, খামারী আবু মুছা মেম্বার, মো. আব্দুল করিম, আখী আক্তার প্রমূখ।
উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আলীম তার স্বাগতিক বক্তব্যে দেবীদ্বারের খামারের পরিসংখ্যান তুলে ধরতে যেয়ে বলেন, দেবীদ্বারে শুধুমাত্র নিবন্ধিত ডেইরি ফার্ম রয়েছে ২৭ টি, এগুলোতে গবাদী পশু রয়েছে ৮৬ হাজার ৯৯৪টি। ৪৬টি নিবন্ধিত পোল্ট্রি খামারে মোরগ রয়েছে ৯ লক্ষ ৪৯ হাজার এবং হাঁস রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো আমাদের প্রাণিসম্পদ খাত। দেশের মানুষের প্রাণিজ আমিষ অর্থাৎ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে এই খাত নীরব বিপ্লব ঘটিয়েছে।
তিনি বলেন, শুধু পুষ্টি জোগান দেওয়াই নয়, বরং দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।বর্তমানে আমাদের লক্ষ্য কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ নয়; বরং আধুনিক প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবন, রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে একটি শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা। আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি এবং চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে এ্যান্টিবায়েটিক ব্যবহারে সতর্ক থাকতে হবে, দির্ঘ্যমেয়াদী ব্যবহারে মাংসভোগী মানুষের যেন ক্ষতি না হয়।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x