বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় নিষিদ্ধ হাইড্রোজ ও রঙ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে ‘মুসলিম সুইটস এন্ড বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে বিসিক শিল্প এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ‘মুসলিম সুইটস এন্ড বেকারি’তে চানাচুর, মিষ্টি, চিপস ও অন্যান্য বেকারি পণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ হাইড্রোজ এবং রঙ ব্যবহারের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থেকে সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে: মুনীর চৌধুরী

বৃটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন

বৃটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

সুনামগঞ্জে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবী অন্যতায়  সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

Bengal Times

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় নিষিদ্ধ হাইড্রোজ ও রঙ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে ‘মুসলিম সুইটস এন্ড বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে বিসিক শিল্প এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ‘মুসলিম সুইটস এন্ড বেকারি’তে চানাচুর, মিষ্টি, চিপস ও অন্যান্য বেকারি পণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ হাইড্রোজ এবং রঙ ব্যবহারের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থেকে সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x