বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি দল ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় জনৈক নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইলের ঘাটাইল থানার উত্তর লক্ষীন্দরের আব্দুর রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী থানার চরকালেখানের লুৎফর রহমানের ছেলে মোঃ মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বালুকজানের রফিক উদ্দিনের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৫), ঘাটাইল থানার লক্ষীন্দরের জাকির হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জনি (২৭), একই এলাকার রশিদ মিয়ার ছেলে মোঃ মজনু (২৬), ফুলবাড়ীয়া থানার বাদিহাটির নীলু মন্ডলের ছেলে মোঃ নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর থানার শ্রীপুরের খলিলুর রহমানের ছেলে মোঃ রাকিব (২০)।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

উদ্ধারকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ময়মনসিংহ ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও আদান-প্রদান কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে: মুনীর চৌধুরী

বৃটেনের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন

কুমিল্লা বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: মুসলিম সুইটসকে লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন

সুনামগঞ্জে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবী অন্যতায়  সুনামগঞ্জ সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

Bengal Times

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা: ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি দল ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় জনৈক নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইলের ঘাটাইল থানার উত্তর লক্ষীন্দরের আব্দুর রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী থানার চরকালেখানের লুৎফর রহমানের ছেলে মোঃ মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বালুকজানের রফিক উদ্দিনের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৫), ঘাটাইল থানার লক্ষীন্দরের জাকির হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জনি (২৭), একই এলাকার রশিদ মিয়ার ছেলে মোঃ মজনু (২৬), ফুলবাড়ীয়া থানার বাদিহাটির নীলু মন্ডলের ছেলে মোঃ নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর থানার শ্রীপুরের খলিলুর রহমানের ছেলে মোঃ রাকিব (২০)।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

উদ্ধারকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ময়মনসিংহ ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও আদান-প্রদান কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x