বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তদন্তেও রহস্যের জট খুলছে না

তিন মাসেও মেলেনি কুড়িগ্রামের রামখানার নাসিমার খোঁজ, অপেক্ষায় স্বামী-সন্তান

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

 তিন মাসেও মেলেনি কুড়িগ্রামের রামখানার  নাসিমার খোঁজ, অপেক্ষায় স্বামী-সন্তান

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোযোগে বের হন নাসিমা বেগম। একই অটোতে তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রীজপাড় নামক এলাকায় টয়লেটের কথা বলে নাসিমা বেগম বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে পুণরায় অটোতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটো থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ।
নাসিমা বেগমের নিখোঁজের ৮/১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সাথে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে যিনি নাসিমা বেগম নন।
এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামে এক ব্যক্তি জানান, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে তিনি অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই মেয়েটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সকলেই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লীতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লীতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাপের বাড়ি দিল্লীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লীর যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা।
নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট আমার মা নিখোঁজের সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লীতে অবস্থান করছিলেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ১২দিন পর্যন্ত মায়ের অপেক্ষায় দিল্লীতে অবস্থান করেন। সেই ফাঁকে দিল্লীতে অবস্থানরত তার মামা ও খালাসহ বিভিন্ন পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ খবর করেন। কিন্তু ১২দিন পেরিয়ে গেলেও মায়ের কোন হদিস না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লীতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, পেটের দায়ে তিনি ভারতের দিল্লীতে গিয়ে ভাঙ্গারির ব্যবসা করতেন। জমাকৃত ভাঙ্গারি বিক্রি হয়ে গেলে স্ত্রীসহ বাংলাদেশে ফেরৎ আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থের সঙ্কট হলে আবার দিল্লীতে চলে যেতেনে। এভাবে দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া ও ব্যবসা শেষে তারা কিছুদিন আগে সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মাঝে মধ্যে নাগেশ্বরীতে গিয়ে টুকটাক বাড়ির জিনিষপত্র কিনতেন। সেই মানুষ এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। প্রিয়তমা স্ত্রী এভাবে হঠাৎ উধাও হয়ে গেল। অথচ পুলিশ কোন তথ্যই উদ্ধার করতে পারছে না। স্ত্রীকে ফেরৎ চান তিনি।
স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান  সাংবাদিকদের জানান, এ ঘটনায় সন্দেহভাজন ভাবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে অপহরণ না নিখোঁজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদি আপহরন মামলা করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনা পুরোপুরি রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে এবং কার্যক্রম চালায় যাচ্ছি। একজন আসামীকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে তাকে জিঙ্গাসাবাদ করা হয়েছে ব্যাপকভাবে। সে কোন তথ্যদিতে পারেনি। পুরোপুরি কার্যক্রম ও চেষ্ঠা চালাচ্ছি।
বর্তমানে নিরূপায় পরিবারটি প্রতিদিন দিল্লী ও বাংলাদেশের পরিচিতজনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে নাসিমা বেগমকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২

সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী কৃষিতে অভিযোজন বরদ্দ বৃদ্ধির দাবী জানিয়ে ন্যায্য রূপান্তরের প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলার আমরিন জাহানের সাথে ‘দৈনিক স্বাধীন ভোর’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

দেবীদ্বারে চাচা কর্তৃক চতুর্থ শ্রেণীর ভাতিজি ধর্ষণ চেষ্টার অভিযোগ  মামলা

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে  অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া  পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

Bengal Times

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তিন মাসেও মেলেনি কুড়িগ্রামের রামখানার নাসিমার খোঁজ, অপেক্ষায় স্বামী-সন্তান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোযোগে বের হন নাসিমা বেগম। একই অটোতে তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রীজপাড় নামক এলাকায় টয়লেটের কথা বলে নাসিমা বেগম বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে পুণরায় অটোতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটো থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ।
নাসিমা বেগমের নিখোঁজের ৮/১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সাথে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে যিনি নাসিমা বেগম নন।
এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামে এক ব্যক্তি জানান, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে তিনি অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই মেয়েটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সকলেই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লীতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লীতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাপের বাড়ি দিল্লীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লীর যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা।
নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট আমার মা নিখোঁজের সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লীতে অবস্থান করছিলেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ১২দিন পর্যন্ত মায়ের অপেক্ষায় দিল্লীতে অবস্থান করেন। সেই ফাঁকে দিল্লীতে অবস্থানরত তার মামা ও খালাসহ বিভিন্ন পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ খবর করেন। কিন্তু ১২দিন পেরিয়ে গেলেও মায়ের কোন হদিস না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লীতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, পেটের দায়ে তিনি ভারতের দিল্লীতে গিয়ে ভাঙ্গারির ব্যবসা করতেন। জমাকৃত ভাঙ্গারি বিক্রি হয়ে গেলে স্ত্রীসহ বাংলাদেশে ফেরৎ আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থের সঙ্কট হলে আবার দিল্লীতে চলে যেতেনে। এভাবে দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া ও ব্যবসা শেষে তারা কিছুদিন আগে সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মাঝে মধ্যে নাগেশ্বরীতে গিয়ে টুকটাক বাড়ির জিনিষপত্র কিনতেন। সেই মানুষ এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। প্রিয়তমা স্ত্রী এভাবে হঠাৎ উধাও হয়ে গেল। অথচ পুলিশ কোন তথ্যই উদ্ধার করতে পারছে না। স্ত্রীকে ফেরৎ চান তিনি।
স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান  সাংবাদিকদের জানান, এ ঘটনায় সন্দেহভাজন ভাবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে অপহরণ না নিখোঁজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদি আপহরন মামলা করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনা পুরোপুরি রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে এবং কার্যক্রম চালায় যাচ্ছি। একজন আসামীকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে তাকে জিঙ্গাসাবাদ করা হয়েছে ব্যাপকভাবে। সে কোন তথ্যদিতে পারেনি। পুরোপুরি কার্যক্রম ও চেষ্ঠা চালাচ্ছি।
বর্তমানে নিরূপায় পরিবারটি প্রতিদিন দিল্লী ও বাংলাদেশের পরিচিতজনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে নাসিমা বেগমকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x