শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক ওয়ালি উল্লাহ্

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক ওয়ালি উল্লাহ্

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় এস এম ওয়ালি উল্লাহ (৪৩) নামে এক কলেজ শিক্ষক কারাগারে গেছেন। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর)  পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিলমারী কলেজ মোড় থেকে অভিযুক্ত প্রভাষক এসএম ওয়ালি উল্লাহ (৪৩)কে গ্রেফতার করে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তের মধ্যে ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিন নামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ওয়ালি উল্লাহ চিলমারী সরকারি ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক।
বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই অভিযুক্ত তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে বাদী আইনজীবির মাধ্যমে পৃথক আইনি নোটিশ পাঠান। পরবর্তী সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে অভিযুক্তের অসহযোগিতার কারণে আপস-মীমাংসা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা করেন। মামলার নথিতে চিকিৎসা গ্রহণ, আইনি নোটিশ এবং লিগ্যাল এইড অফিসের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য উল্লেখ রয়েছে।

চিলমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষে প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধূরীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে অভিযুক্ত ওয়ালি উল্লাহর মা মোছা. আনোয়ারা বেগম পুত্রকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, "আমার ছেলে গ্রেফতার হয়েছে-এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হবার তাই হবে।"

এ বিষয়ে মামলার বাদী জানান, "ওয়ালি উল্লাহ্ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি সে আমার মতো আরো অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।"

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান,, "ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় গত ১১ নভেম্বর ওয়ারেন্টমুলে তাঁকে গ্রেফতার করা হয়। পরে কোর্টের মাধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

৬ জন বাংলাদেশী নাগরিকসহ ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

তেঘরিয়ায়  মাদক বিরোধী ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অমুসলিমদের মানবকল্যাণমূলক দানের ক্ষেত্র ও প্রতিদান

অমুসলিমদের মানবকল্যাণমূলক দানের ক্ষেত্র ও প্রতিদান

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক ওয়ালি উল্লাহ্

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক ওয়ালি উল্লাহ্

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Bengal Times

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক ওয়ালি উল্লাহ্

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় এস এম ওয়ালি উল্লাহ (৪৩) নামে এক কলেজ শিক্ষক কারাগারে গেছেন। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর)  পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিলমারী কলেজ মোড় থেকে অভিযুক্ত প্রভাষক এসএম ওয়ালি উল্লাহ (৪৩)কে গ্রেফতার করে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তের মধ্যে ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিন নামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ওয়ালি উল্লাহ চিলমারী সরকারি ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক।
বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই অভিযুক্ত তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে বাদী আইনজীবির মাধ্যমে পৃথক আইনি নোটিশ পাঠান। পরবর্তী সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে অভিযুক্তের অসহযোগিতার কারণে আপস-মীমাংসা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা করেন। মামলার নথিতে চিকিৎসা গ্রহণ, আইনি নোটিশ এবং লিগ্যাল এইড অফিসের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য উল্লেখ রয়েছে।

চিলমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষে প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধূরীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে অভিযুক্ত ওয়ালি উল্লাহর মা মোছা. আনোয়ারা বেগম পুত্রকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, "আমার ছেলে গ্রেফতার হয়েছে-এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হবার তাই হবে।"

এ বিষয়ে মামলার বাদী জানান, "ওয়ালি উল্লাহ্ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি সে আমার মতো আরো অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।"

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান,, "ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় গত ১১ নভেম্বর ওয়ারেন্টমুলে তাঁকে গ্রেফতার করা হয়। পরে কোর্টের মাধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।"

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x