বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জুড়ীর জাম্বুরার কদর দেশজুড়ে, এবার বিদেশে রপ্তানির পরিকল্পনা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

জুড়ীর জাম্বুরার কদর দেশজুড়ে, এবার বিদেশে রপ্তানির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাবেষ্টিত জনপদের সুস্বাদু বাতাবি লেবু বা জাম্বুরা এখন আর শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। স্বাদে ও মানে অনন্য হওয়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জুড়ীর জাম্বুরার সুনাম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ করা হচ্ছে এই ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে এবার জুড়ীর জাম্বুরা বিদেশের বাজারে রপ্তানি করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জানা গেছে, জুড়ীর পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে এই ফল উৎপাদিত হয়ে আসছে। স্থানীয়দের কাছে এটি ‘মাতু জামির’ বা জাম্বুরা নামে পরিচিত। স্বাদে টক, মিষ্টি ও সামান্য তিতা হওয়ায় এর আলাদা কদর রয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ টন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত জাম্বুরা ধরে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং বাজারে এর চাহিদা বেশি থাকায় এটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক একটি কৃষিপণ্যে পরিণত হয়েছে। সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া গেলেও আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময়কে ফল পরিপক্ব হওয়ার উপযুক্ত সময় হিসেবে জানান কৃষকেরা।

স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, মৌসুম শুরুর আগেই তারা বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে চুক্তি করেন। এরপর নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে ফল সংগ্রহ করে তা বাছাই ও বস্তাবন্দি করে ট্রাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার যাত্রাবাড়ী বাজারের আড়তদাররা এগুলো বস্তা হিসেবে পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মান অনুযায়ী প্রতি বস্তার দাম পড়ে এক থেকে দুই হাজার টাকা।

অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘প্রিমিয়াম ফ্রুটস’-এর স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, গত দুই বছর ধরে তারা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়ায় ভবিষ্যতে এই ফল বিদেশের বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামের দুটি উন্নত জাত শনাক্ত ও উদ্ভাবন করা হয়। জাত দুটির ফল আকারে বেশ বড় ও সুস্বাদু, যার একটির শাঁস গাঢ় লাল এবং অন্যটির শাঁস আংশিক সাদা। কৃষকদের মাঝে এসব উন্নত জাতের চারা বিতরণের পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, “জুড়ীতে জাম্বুরা প্রাকৃতিকভাবেই খুব ভালো জন্মায় এবং এখানকার জাতগুলো অত্যন্ত মানসম্মত। বাজারে বাতাবি লেবুর প্রচুর চাহিদা রয়েছে।” তিনি আরও জানান, চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে কৃষি বিভাগের পক্ষ থেকে আরও ১৬টি জাতের বৈশিষ্ট্য যাচাই করে নতুন বাগান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। জুড়ীর এই ঐতিহ্য ধরে রেখে চাষাবাদ অব্যাহত রাখলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন আরও তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

Bengal Times

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জুড়ীর জাম্বুরার কদর দেশজুড়ে, এবার বিদেশে রপ্তানির পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাবেষ্টিত জনপদের সুস্বাদু বাতাবি লেবু বা জাম্বুরা এখন আর শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। স্বাদে ও মানে অনন্য হওয়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জুড়ীর জাম্বুরার সুনাম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ করা হচ্ছে এই ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে এবার জুড়ীর জাম্বুরা বিদেশের বাজারে রপ্তানি করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জানা গেছে, জুড়ীর পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে এই ফল উৎপাদিত হয়ে আসছে। স্থানীয়দের কাছে এটি ‘মাতু জামির’ বা জাম্বুরা নামে পরিচিত। স্বাদে টক, মিষ্টি ও সামান্য তিতা হওয়ায় এর আলাদা কদর রয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ টন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত জাম্বুরা ধরে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং বাজারে এর চাহিদা বেশি থাকায় এটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক একটি কৃষিপণ্যে পরিণত হয়েছে। সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া গেলেও আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময়কে ফল পরিপক্ব হওয়ার উপযুক্ত সময় হিসেবে জানান কৃষকেরা।

স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, মৌসুম শুরুর আগেই তারা বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে চুক্তি করেন। এরপর নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে ফল সংগ্রহ করে তা বাছাই ও বস্তাবন্দি করে ট্রাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার যাত্রাবাড়ী বাজারের আড়তদাররা এগুলো বস্তা হিসেবে পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মান অনুযায়ী প্রতি বস্তার দাম পড়ে এক থেকে দুই হাজার টাকা।

অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘প্রিমিয়াম ফ্রুটস’-এর স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, গত দুই বছর ধরে তারা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়ায় ভবিষ্যতে এই ফল বিদেশের বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামের দুটি উন্নত জাত শনাক্ত ও উদ্ভাবন করা হয়। জাত দুটির ফল আকারে বেশ বড় ও সুস্বাদু, যার একটির শাঁস গাঢ় লাল এবং অন্যটির শাঁস আংশিক সাদা। কৃষকদের মাঝে এসব উন্নত জাতের চারা বিতরণের পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, “জুড়ীতে জাম্বুরা প্রাকৃতিকভাবেই খুব ভালো জন্মায় এবং এখানকার জাতগুলো অত্যন্ত মানসম্মত। বাজারে বাতাবি লেবুর প্রচুর চাহিদা রয়েছে।” তিনি আরও জানান, চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে কৃষি বিভাগের পক্ষ থেকে আরও ১৬টি জাতের বৈশিষ্ট্য যাচাই করে নতুন বাগান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। জুড়ীর এই ঐতিহ্য ধরে রেখে চাষাবাদ অব্যাহত রাখলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন আরও তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x