বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত এবং নতুন পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘোষণাকে তারা কোনো বাস্তব উদ্যোগ হিসেবে দেখছেন না; বরং এটি কর্মী চাঙা রাখার নিছক ‘স্টান্টবাজি’। বর্তমান পরিস্থিতিতে বৈরী রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় না সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরে আসুন।

আইনি প্রক্রিয়ায় বিচার ও প্রতিহতের হুংকার
বিএনপির স্পষ্ট অবস্থান হলো—শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন ও আদালতের মুখোমুখি হতে হবে। দলটির নেতারা বলছেন, গণহত্যাকারীদের জনগণ কখনোই মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যারা দেশের মানুষের রক্ত ঝরিয়ে পালিয়ে গেছেন, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন—এটি কোনোদিনই সম্ভব নয়। জনগণই তাদের প্রতিরোধ করবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে, যা বর্তমান সরকার করবে না। আর যদি তিনি ‘টুস করে’ ঢুকে পড়েন, তবে বিমানবন্দর বা স্থলবন্দর—যেখানেই হোক, জনগণ তাকে ধরে উপযুক্ত জবাব দেবে।

নাশকতা ও সহিংসতার শঙ্কা, মাঠপর্যায়ে সতর্কতা
সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলন এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো। বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের দোসররা যাতে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলমত নির্বিশেষে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং এ ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেড় দশকের দুঃশাসনের জন্য জাতির কাছে কোনো ক্ষমা না চেয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, “গণহত্যাকারী এই নেত্রী ফিরবেন না, তবে আসার নামে কিছু অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাতে পারেন। জুলাই যোদ্ধারা এবং দেশের সাধারণ মানুষ তা শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে একধরনের মানসিক চাপ তৈরির চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের নজরদারিও জোরদার করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ইতালিতে ৩০০ স্কুল খালি

ইতালিতে ৩০০ স্কুল খালি

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত

ময়মনসিংহের মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী'র জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

জুড়ীর জাম্বুরার কদর দেশজুড়ে, এবার বিদেশে রপ্তানির পরিকল্পনা

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

ঠাকুরগাঁওয়ের সালন্দর উচ্চ বিদ্যালয়: কুসংস্কার ও অভাব জয় করে বিশ্বমঞ্চের পথে অদম্য মেয়েরা

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

Bengal Times

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, কঠোর সতর্কতায় দলগুলো

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত এবং নতুন পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘোষণাকে তারা কোনো বাস্তব উদ্যোগ হিসেবে দেখছেন না; বরং এটি কর্মী চাঙা রাখার নিছক ‘স্টান্টবাজি’। বর্তমান পরিস্থিতিতে বৈরী রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় না সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরে আসুন।

আইনি প্রক্রিয়ায় বিচার ও প্রতিহতের হুংকার
বিএনপির স্পষ্ট অবস্থান হলো—শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন ও আদালতের মুখোমুখি হতে হবে। দলটির নেতারা বলছেন, গণহত্যাকারীদের জনগণ কখনোই মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যারা দেশের মানুষের রক্ত ঝরিয়ে পালিয়ে গেছেন, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন—এটি কোনোদিনই সম্ভব নয়। জনগণই তাদের প্রতিরোধ করবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে, যা বর্তমান সরকার করবে না। আর যদি তিনি ‘টুস করে’ ঢুকে পড়েন, তবে বিমানবন্দর বা স্থলবন্দর—যেখানেই হোক, জনগণ তাকে ধরে উপযুক্ত জবাব দেবে।

নাশকতা ও সহিংসতার শঙ্কা, মাঠপর্যায়ে সতর্কতা
সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলন এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো। বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের দোসররা যাতে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলমত নির্বিশেষে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং এ ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেড় দশকের দুঃশাসনের জন্য জাতির কাছে কোনো ক্ষমা না চেয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, “গণহত্যাকারী এই নেত্রী ফিরবেন না, তবে আসার নামে কিছু অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাতে পারেন। জুলাই যোদ্ধারা এবং দেশের সাধারণ মানুষ তা শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে একধরনের মানসিক চাপ তৈরির চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের নজরদারিও জোরদার করা হয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x