বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মৌসুমের আগেই শুকিয়ে গেছে হাওরের বীজতলা, বিপাকে কৃষক

লতিফুর রহমান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

মৌসুমের আগেই শুকিয়ে গেছে হাওরের বীজতলা, বিপাকে কৃষক

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

 সুনামগঞ্জের কৃষকরা বীজ তলা প্রস্তুত করতে গিয়ে পানির মহা সংকটে পড়েছেন।  চলতি বোরো মৌসুমের আগেই বীজতলার পানি নেমে যাওয়ার কারণে এমন কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছেন।  কৃষক দের দাবী আগাম বীজতলার প্রস্তুত করলে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আবার সময় মতো বীজতলা প্রস্তুত করতে গিয়ে পানির সংকট।  কৃষকদের এই উভয় সংকটে কৃষি বিভাগের কার্যকর পরামর্শ কিংবা পদক্ষেপ না থাকায় কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।
 
কৃষকদের ভাষ্য, প্রতিবছর কার্তিক মাসের শেষ দিকে হাওরের বীজতলা থেকে পানি নামতে শুরু করে। এরপর নভেম্বরের শেষ দিকে তাঁরা বীজতলা তৈরি করেন। কিন্তু এবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই অনেক হাওরের বীজতলা শুকিয়ে গেছে। কোথাও কোথাও বীজতলার জমিতে এখন সবুজ ঘাস জন্মেছে, সেখানে গবাদিপশু ঘাস খাচ্ছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৪৬৮ হেক্টর।

তাহিরপুর উপজেলার কালাশ্রীপুর গ্রামের কৃষক মো. আকবর আলী বলেন, তাঁদের হাওরের বীজতলা ২০-২৫ দিন আগেই শুকিয়ে গেছে। এখন সেখানে গবাদিপশু ঘাস খাচ্ছে। প্রতিবছর নভেম্বরের শেষ দিকে তাঁরা বীজতলা তৈরি করে বীজ ছিটান।

একই উপজেলার পাটাবুকা গ্রামের কৃষক জুনায়েদ আহমদ বলেন, আগাম বীজতলা তৈরি করলে পরবর্তী সময়ে ধানের ক্ষতি ও ফলন কমার আশঙ্কা রয়েছে। আবার নির্ধারিত সময়ে বীজতলা তৈরির জন্য পানিও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অথচ কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে না।

সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহসভাপতি শাহ কামাল বলেন, হাওরের বীজতলার পানি আগেভাগে নেমে যাওয়ার বিষয়টি তিনি নিজেই দেখেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রকৃতিতে এমন পরিবর্তন ঘটছে বলে তিনি মনে করেন। পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকদের উপযুক্ত পরামর্শ দেওয়া প্রয়োজন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবার পানি কিছুটা আগেই নেমেছে। তবে এতে বীজতলা তৈরি ও চাষাবাদে তেমন প্রভাব পড়বে না। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

গতকাল তাহিরপুর উপজেলার ইউএনও রিপা মনি দেবী এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন বড় বড় হাওরের বর্তমান অবস্থা দেখে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে পানি ধরে রাখা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটদের, সিনেট দখলের লড়াইয়েও এগিয়ে

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা খেলেন ট্রাম্প: সিনেটের নিয়ন্ত্রণও গেল ডেমোক্র্যাটদের হাতে

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

ঐতিহ্য, সম্প্রীতি ও সম্ভাবনার জনপদ বুড়িচংয়ের শ্রীপুর গ্রাম

ঐতিহ্য, সম্প্রীতি ও সম্ভাবনার জনপদ বুড়িচংয়ের শ্রীপুর গ্রাম

মৌসুমের আগেই শুকিয়ে গেছে হাওরের বীজতলা, বিপাকে কৃষক

মৌসুমের আগেই শুকিয়ে গেছে হাওরের বীজতলা, বিপাকে কৃষক

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা, চাপে পড়বেন ট্রাম্প

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস

প্যাটারসনে বোর্ডের নির্বাচন সম্পন্ন: স্কুল বোর্ড ও অন্যান্য পদের প্রাথমিক ফলাফল নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে

 যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কিশা ল্যান্স

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

Bengal Times

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মৌসুমের আগেই শুকিয়ে গেছে হাওরের বীজতলা, বিপাকে কৃষক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

 সুনামগঞ্জের কৃষকরা বীজ তলা প্রস্তুত করতে গিয়ে পানির মহা সংকটে পড়েছেন।  চলতি বোরো মৌসুমের আগেই বীজতলার পানি নেমে যাওয়ার কারণে এমন কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছেন।  কৃষক দের দাবী আগাম বীজতলার প্রস্তুত করলে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আবার সময় মতো বীজতলা প্রস্তুত করতে গিয়ে পানির সংকট।  কৃষকদের এই উভয় সংকটে কৃষি বিভাগের কার্যকর পরামর্শ কিংবা পদক্ষেপ না থাকায় কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।
 
কৃষকদের ভাষ্য, প্রতিবছর কার্তিক মাসের শেষ দিকে হাওরের বীজতলা থেকে পানি নামতে শুরু করে। এরপর নভেম্বরের শেষ দিকে তাঁরা বীজতলা তৈরি করেন। কিন্তু এবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই অনেক হাওরের বীজতলা শুকিয়ে গেছে। কোথাও কোথাও বীজতলার জমিতে এখন সবুজ ঘাস জন্মেছে, সেখানে গবাদিপশু ঘাস খাচ্ছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৪৬৮ হেক্টর।

তাহিরপুর উপজেলার কালাশ্রীপুর গ্রামের কৃষক মো. আকবর আলী বলেন, তাঁদের হাওরের বীজতলা ২০-২৫ দিন আগেই শুকিয়ে গেছে। এখন সেখানে গবাদিপশু ঘাস খাচ্ছে। প্রতিবছর নভেম্বরের শেষ দিকে তাঁরা বীজতলা তৈরি করে বীজ ছিটান।

একই উপজেলার পাটাবুকা গ্রামের কৃষক জুনায়েদ আহমদ বলেন, আগাম বীজতলা তৈরি করলে পরবর্তী সময়ে ধানের ক্ষতি ও ফলন কমার আশঙ্কা রয়েছে। আবার নির্ধারিত সময়ে বীজতলা তৈরির জন্য পানিও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অথচ কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে না।

সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহসভাপতি শাহ কামাল বলেন, হাওরের বীজতলার পানি আগেভাগে নেমে যাওয়ার বিষয়টি তিনি নিজেই দেখেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রকৃতিতে এমন পরিবর্তন ঘটছে বলে তিনি মনে করেন। পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকদের উপযুক্ত পরামর্শ দেওয়া প্রয়োজন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবার পানি কিছুটা আগেই নেমেছে। তবে এতে বীজতলা তৈরি ও চাষাবাদে তেমন প্রভাব পড়বে না। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

গতকাল তাহিরপুর উপজেলার ইউএনও রিপা মনি দেবী এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন বড় বড় হাওরের বর্তমান অবস্থা দেখে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে পানি ধরে রাখা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x