শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে স্বনামধন্য জ্যেষ্ঠ সাংবাদিক, অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ, আবেগঘন স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জস্থ ‘বাংলা রেস্টুরেন্টে' স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক এন এ মুরাদের সঞ্চালনায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত অনেকেই মরহুমের স্মরণে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

স্মরণসভায় উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অধ্যক্ষ সহিদুল হকের কর্মময় বর্ণাঢ্য জীবন, শিক্ষকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি ১৯৭১ সালের রণাঙ্গনে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞচিত্তে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, "অধ্যক্ষ সহিদুল হক কেবল একজন সাংবাদিক বা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন মুরাদনগরের আলোর দিশারী। ক্লাসরুমে শিক্ষার আলো ছড়ানো, কলমের ধারে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ বয়সে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা—সবক্ষেত্রেই তিনি অনন্য ছাপ রেখে গেছেন। তাঁর প্রয়াণে এলাকার বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।"

অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, পুলিশ সুপার ও মরহুমের সন্তান নাইমুল হক (নিপু), সুপ্রীম কোর্টের আইনজীবী নাদিমুল হক, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহাম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক ও উইকি সংকলক মমিনুল ইসলাম মোল্লা, এনটিভির প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তহিদুর রহমান (টিটু), এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাংগরা প্রেসক্লাবের হাফেজ নজরুল এবং সাংবাদিক মিজান খাঁন প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই ব্যক্তিত্ব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শ্রদ্ধা ও স্মৃতিচারণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম। এতে উপস্থিত সহকর্মী, সুধীজন ও স্বজনেরা অশ্রুসজল চোখে অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুষি-লাথি

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সুনামগঞ্জে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন অনিয়মে পৌনে ৩ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার রাজনীতি ও সমাজসেবায় স্মরণীয় নাম ফরহাদ জামান শাহীন

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

Bengal Times

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে স্বনামধন্য জ্যেষ্ঠ সাংবাদিক, অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ, আবেগঘন স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জস্থ ‘বাংলা রেস্টুরেন্টে' স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক এন এ মুরাদের সঞ্চালনায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত অনেকেই মরহুমের স্মরণে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

স্মরণসভায় উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অধ্যক্ষ সহিদুল হকের কর্মময় বর্ণাঢ্য জীবন, শিক্ষকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি ১৯৭১ সালের রণাঙ্গনে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞচিত্তে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, "অধ্যক্ষ সহিদুল হক কেবল একজন সাংবাদিক বা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন মুরাদনগরের আলোর দিশারী। ক্লাসরুমে শিক্ষার আলো ছড়ানো, কলমের ধারে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ বয়সে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা—সবক্ষেত্রেই তিনি অনন্য ছাপ রেখে গেছেন। তাঁর প্রয়াণে এলাকার বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।"

অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, পুলিশ সুপার ও মরহুমের সন্তান নাইমুল হক (নিপু), সুপ্রীম কোর্টের আইনজীবী নাদিমুল হক, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহাম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক ও উইকি সংকলক মমিনুল ইসলাম মোল্লা, এনটিভির প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তহিদুর রহমান (টিটু), এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাংগরা প্রেসক্লাবের হাফেজ নজরুল এবং সাংবাদিক মিজান খাঁন প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই ব্যক্তিত্ব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শ্রদ্ধা ও স্মৃতিচারণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম। এতে উপস্থিত সহকর্মী, সুধীজন ও স্বজনেরা অশ্রুসজল চোখে অংশ নেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x