বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং শৌচাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ রোগী ও তাদের স্বজনদের কাছে গিয়ে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না-সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগদান না করায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সাথে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্বপালন সন্তোষজনক রয়েছে কি না, তাও নিবিড়ভাবে যাচাই করেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং কোনোভাবেই দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাকে তিনি বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।

মন্ত্রী হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবরে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

কুমিল্লার রাজনীতি ও সমাজসেবায় স্মরণীয় নাম ফরহাদ জামান শাহীন

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের লাশ উদ্ধার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বুড়িচংয়ে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপিত

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও বৈরী আবহাওয়ায় আটকে আছে উপকূলের ইলিশ শিকারের সাগরযাত্রা

Bengal Times

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং শৌচাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ রোগী ও তাদের স্বজনদের কাছে গিয়ে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না-সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগদান না করায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সাথে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্বপালন সন্তোষজনক রয়েছে কি না, তাও নিবিড়ভাবে যাচাই করেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং কোনোভাবেই দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাকে তিনি বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।

মন্ত্রী হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবরে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x