বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর উপস্থিতিতে আপন ছোট বোনকে (শ্যালিকা) বিয়ের ঘটনায় দেশজুড়ে আলোচনার পর অবশেষে স্থানীয় সালিশ বৈঠকে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত শ্যালিকা ও শ্বশুর। এ সময় তারা ভবিষ্যতে এমন ভুল আর হবে না মর্মে স্থানীয় গ্রামবাসীর কাছে প্রতিশ্রুতি দেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর (বিরামগ্রাম) গ্রামে মাসুদের শ্বশুরবাড়ির উঠানে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাসুদের শ্যালিকা ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা সবার সামনে ভুল স্বীকার করে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, মাসুদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না এবং টিকটক বা অন্য কোনো অনুষ্ঠানেও তিনি আর অংশ নেবেন না। এলাকাবাসীর কাছে তাকে এলাকা থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে তিনি সাধারণ জীবনযাপনের প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, মাসুদের শ্বশুর মান্নান সাপুড়ে সবার কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন এবং কান ধরে ও নাকে মাটি দিয়ে তওবা করেন। তিনি অনুরোধ জানান, যেন তাদের বসতবাড়ি থেকে তুলে দেওয়া না হয়। এ সময় তিনি জানান, তার মেয়েরা আর টিকটক করবেন না এবং তিনিও গান-বাজনার পেশা ছেড়ে পুরোনো সাপুড়ে পেশায় ফিরে যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইগাঁ ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম, স্থানীয় মেম্বার আখতার হোসেন, লোকমান রেজোয়ান আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়েহলুদ এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

এর জেরে গত সোমবার রাতে স্থানীয় ক্ষুব্ধ জনতা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানার মুখে চুনকালি মাখে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

কুমিল্লার রাজনীতি ও সমাজসেবায় স্মরণীয় নাম ফরহাদ জামান শাহীন

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের লাশ উদ্ধার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বুড়িচংয়ে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপিত

প্যাটারসনে প্রয়াত কংগ্রেসম্যান বিল পাসক্রেল জুনিয়রের নামে সড়কের নামকরণ

দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা

দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও বৈরী আবহাওয়ায় আটকে আছে উপকূলের ইলিশ শিকারের সাগরযাত্রা

Bengal Times

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা সেই টিকটকার ও শ্বশুরের সালিশে ক্ষমা প্রার্থনা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর উপস্থিতিতে আপন ছোট বোনকে (শ্যালিকা) বিয়ের ঘটনায় দেশজুড়ে আলোচনার পর অবশেষে স্থানীয় সালিশ বৈঠকে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত শ্যালিকা ও শ্বশুর। এ সময় তারা ভবিষ্যতে এমন ভুল আর হবে না মর্মে স্থানীয় গ্রামবাসীর কাছে প্রতিশ্রুতি দেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর (বিরামগ্রাম) গ্রামে মাসুদের শ্বশুরবাড়ির উঠানে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাসুদের শ্যালিকা ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা সবার সামনে ভুল স্বীকার করে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, মাসুদের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না এবং টিকটক বা অন্য কোনো অনুষ্ঠানেও তিনি আর অংশ নেবেন না। এলাকাবাসীর কাছে তাকে এলাকা থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে তিনি সাধারণ জীবনযাপনের প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, মাসুদের শ্বশুর মান্নান সাপুড়ে সবার কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন এবং কান ধরে ও নাকে মাটি দিয়ে তওবা করেন। তিনি অনুরোধ জানান, যেন তাদের বসতবাড়ি থেকে তুলে দেওয়া না হয়। এ সময় তিনি জানান, তার মেয়েরা আর টিকটক করবেন না এবং তিনিও গান-বাজনার পেশা ছেড়ে পুরোনো সাপুড়ে পেশায় ফিরে যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইগাঁ ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম, স্থানীয় মেম্বার আখতার হোসেন, লোকমান রেজোয়ান আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়েহলুদ এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

এর জেরে গত সোমবার রাতে স্থানীয় ক্ষুব্ধ জনতা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানার মুখে চুনকালি মাখে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x