সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’

মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

ময়মনসিংহে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘Clean Sunday’ কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘DC's Award for Cleanliness’ (অক্টোবর-২০২৬) প্রদান করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখা সেরা ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুরস্কারের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে উপহারস্বরূপ ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জামাদি প্রদান করা হয়।

অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান:
১. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ফুলপুর)
২. খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গফরগাঁও)
৩. সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ (ভালুকা)
৪. বারোয়ামারী উচ্চ বিদ্যালয় (গৌরীপুর)
৫. দুল্লা উচ্চ বিদ্যালয় (মুক্তাগাছা)
৬. কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল এন্ড কলেজ (দক্ষিণ গফরগাঁও)
৭. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (সদর)
৮. নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল)
৯. বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (ঈশ্বরগঞ্জ)
১০. বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় (ত্রিশাল)
১১. ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় (ধোবাউড়া)
১২. মোজাহারদি উচ্চ বিদ্যালয় (তারাকান্দা)
১৩. ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট)
১৪. জনতা উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ীয়া)

এছাড়াও, নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘Clean Sunday’ সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম-কে অক্টোবর-২০২৬ মাসের জন্য ‘DC's Award for Cleanliness’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

দেবীদ্বার: ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ২ ডিম ব‍্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অংশগ্রহণে ‘হারভেস্ট টাউন উৎসব’ অনুষ্ঠিত

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

প্যাটারসনে দিবালোকে যুবক খুন: গ্রেপ্তার ১

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেবে সরকার: মীর শাহে আলম

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

ফেসবুকে হিন্দু যুবকের প্রতারণা

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই

Bengal Times

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল ‘ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘Clean Sunday’ কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘DC's Award for Cleanliness’ (অক্টোবর-২০২৬) প্রদান করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখা সেরা ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুরস্কারের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে উপহারস্বরূপ ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জামাদি প্রদান করা হয়।

অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান:
১. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ফুলপুর)
২. খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গফরগাঁও)
৩. সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ (ভালুকা)
৪. বারোয়ামারী উচ্চ বিদ্যালয় (গৌরীপুর)
৫. দুল্লা উচ্চ বিদ্যালয় (মুক্তাগাছা)
৬. কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল এন্ড কলেজ (দক্ষিণ গফরগাঁও)
৭. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (সদর)
৮. নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল)
৯. বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (ঈশ্বরগঞ্জ)
১০. বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় (ত্রিশাল)
১১. ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় (ধোবাউড়া)
১২. মোজাহারদি উচ্চ বিদ্যালয় (তারাকান্দা)
১৩. ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট)
১৪. জনতা উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ীয়া)

এছাড়াও, নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘Clean Sunday’ সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম-কে অক্টোবর-২০২৬ মাসের জন্য ‘DC's Award for Cleanliness’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x