বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

হুরবানু আক্তার পলি,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে দেবীদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ড’র বিজুলীপাঞ্জার গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, ছাগল, হাঁস- মোরগসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের রান্না শেষ করার পর চুলার আগুন নেভানো হলেও গ্যাস সিলিন্ডারের মূল সংযোগটি (রেগুলেটর) বন্ধ করা হয়নি। ফলে দীর্ঘক্ষণ ধরে সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে পুরো রান্নাঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাতে অন্য প্রয়োজনে দেশলাইয়ের (মেচ) কাঠি জ্বালিয়ে পুনরায় চুলা ধরাতে গেলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
হঠাৎ ছড়িয়ে পড়া আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান জিনিসপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে ও হাঁস মুরগির খোয়ারে থাকা গর্ভবতী ১টি ছাগলসহ ২ টি ছাগল, প্রায় ২০ টি হাস মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডের পর ওই কৃষকের মাথা গোঁজার ঠাঁইটুকু সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই কৃষকের ঘরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া কৃষক হোসেন মিয়ার পরিবার এখন দিশেহারা।
এ ব‍্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকান্ডের বিষয়টি শুলনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং আর্থিক সহায়তাদানেরও আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

ডিভি লটারি ফের চালু করার নির্দেশ মার্কিন আদালতের: বাংলাদেশিরা কি সুযোগ পাবেন?

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত

মঞ্চ থেকে বড় পর্দায়: আলো ছড়াচ্ছেন কুমিল্লার গুণী অভিনেতা সালমান জন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

Bengal Times

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে দেবীদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ড’র বিজুলীপাঞ্জার গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, ছাগল, হাঁস- মোরগসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের রান্না শেষ করার পর চুলার আগুন নেভানো হলেও গ্যাস সিলিন্ডারের মূল সংযোগটি (রেগুলেটর) বন্ধ করা হয়নি। ফলে দীর্ঘক্ষণ ধরে সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে পুরো রান্নাঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাতে অন্য প্রয়োজনে দেশলাইয়ের (মেচ) কাঠি জ্বালিয়ে পুনরায় চুলা ধরাতে গেলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
হঠাৎ ছড়িয়ে পড়া আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান জিনিসপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে ও হাঁস মুরগির খোয়ারে থাকা গর্ভবতী ১টি ছাগলসহ ২ টি ছাগল, প্রায় ২০ টি হাস মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডের পর ওই কৃষকের মাথা গোঁজার ঠাঁইটুকু সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই কৃষকের ঘরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া কৃষক হোসেন মিয়ার পরিবার এখন দিশেহারা।
এ ব‍্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকান্ডের বিষয়টি শুলনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং আর্থিক সহায়তাদানেরও আশ্বাস দেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x