সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় দেশের বিমান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যগামী ও বিভিন্ন গন্তব্যের ১৮ হাজার ৩৬২ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও চরম ভোগান্তির মুখে পড়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেবিচকের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাতিল হওয়া মোট ১১৮টি ফ্লাইটের মধ্যে সরাসরি (ডাইরেক্ট) ফ্লাইট ছিল ৫২টি এবং বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইট ছিল ৬৬টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে দেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া বিদেশি এয়ারলাইন্সের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে, যাত্রীদের বিকল্প রুটে পরিবহনের সংযোগকারী ৬৬টি ট্রানজিট ফ্লাইটও সূচির বাইরে চলে গেছে। বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে— ইন্ডিগোর ২৩টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানো হাজার হাজার প্রবাসী শ্রমিক ও যাত্রী বিমানবন্দরেই আটকে পড়েছেন। ফ্লাইট পুনরায় কবে চালু হবে এবং যাত্রীদের থাকার ও রি-বুকিংয়ের কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এয়ারলাইন্সগুলোর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বেবিচক জানায়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বৈশ্বিক বিমান চলাচলের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত এয়ারলাইন্সগুলোকে তাদের নিয়মিত সময়সূচিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশসংক্রান্ত সংবাদকে ‘গুজব’ বললেন ইশরাক হোসেন

অস্ত্র হাতে অভিযানের পর ইশরাক হোসেনের পদত্যাগের খবর, মন্ত্রণালয়ের অস্বীকার

প্রয়াত  সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অস্ত্র হাতে অভিযান চালিয়ে বিতর্কে ইশরাক, পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

Bengal Times

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় দেশের বিমান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যগামী ও বিভিন্ন গন্তব্যের ১৮ হাজার ৩৬২ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও চরম ভোগান্তির মুখে পড়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেবিচকের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাতিল হওয়া মোট ১১৮টি ফ্লাইটের মধ্যে সরাসরি (ডাইরেক্ট) ফ্লাইট ছিল ৫২টি এবং বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইট ছিল ৬৬টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে দেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া বিদেশি এয়ারলাইন্সের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে, যাত্রীদের বিকল্প রুটে পরিবহনের সংযোগকারী ৬৬টি ট্রানজিট ফ্লাইটও সূচির বাইরে চলে গেছে। বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে— ইন্ডিগোর ২৩টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানো হাজার হাজার প্রবাসী শ্রমিক ও যাত্রী বিমানবন্দরেই আটকে পড়েছেন। ফ্লাইট পুনরায় কবে চালু হবে এবং যাত্রীদের থাকার ও রি-বুকিংয়ের কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এয়ারলাইন্সগুলোর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বেবিচক জানায়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বৈশ্বিক বিমান চলাচলের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত এয়ারলাইন্সগুলোকে তাদের নিয়মিত সময়সূচিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x