রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দেবীদ্বার:মেমোরিয়াল একাডেমীর অভিভাবক সমাবেশে

"সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে"- মো. আব্দুস সবুর

হুরবানু আক্তার পলি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

"সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে"- মো. আব্দুস সবুর

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে দেবীদ্বার পোষ্ট অফিস পাড়ায় ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের অধ্যক্ষ ও সৈয়দাবাদ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন'র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কিশোর সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন একই বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক জামাল মোহাম্মদ কবির।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসাম্মৎ জেসমিন ফারহানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুষমা দাস, প্রসেনজিৎ সাহা প্রমূখ।

আলোচনার শেষ পর্যায়ে দেবীদ্বার এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর পঞ্চম শ্রণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুস সবুর
বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের গর্ব। শুধু ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং শৃঙ্খলার মাধ্যমে তোমরা একদিন দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে—এই বিশ্বাস আমি রাখি।

বিশেষ অতিথি জামাল মোহাম্মদ কবির অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশে আপনাদের ভূমিকা অপরিসীম। স্কুলের শিক্ষকদের পাশাপাশি আপনারাও যদি সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশের প্রতি যত্নশীল হন, তবেই আমাদের এই যৌথ প্রচেষ্টা সফল হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেবীদ্বারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর আজ অত্যন্ত আনন্দঘন ও আবেগাপ্লুত পরিবেশে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ এবং পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এ আয়োজনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন ও শিক্ষার মানোন্নয়নে সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের সুচিন্তিত মতবিনিময় অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেছে। পাশাপাশি, বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য রইল অশেষ দোয়া ও শুভকামনা। তোমাদের সাফল্যেই আমাদের গৌরব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রাজস্থলী থানা পরিদর্শন আসেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার

চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে

"সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে"- মো. আব্দুস সবুর

মহেশপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি, যুবক আটক

মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবীদ্বারে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন চীনা যুবক, প্রেমিকা রাজি থাকলেও বিয়ে দিতে সম্মত নয় পরিবার

বুড়িচংয়ে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে উফশী বীজ ও ফলের চারা বিতরণ

Bengal Times

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

"সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে"- মো. আব্দুস সবুর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে দেবীদ্বার পোষ্ট অফিস পাড়ায় ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের অধ্যক্ষ ও সৈয়দাবাদ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন'র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কিশোর সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন একই বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক জামাল মোহাম্মদ কবির।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসাম্মৎ জেসমিন ফারহানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুষমা দাস, প্রসেনজিৎ সাহা প্রমূখ।

আলোচনার শেষ পর্যায়ে দেবীদ্বার এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর পঞ্চম শ্রণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুস সবুর
বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের গর্ব। শুধু ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; বরং সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং শৃঙ্খলার মাধ্যমে তোমরা একদিন দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে—এই বিশ্বাস আমি রাখি।

বিশেষ অতিথি জামাল মোহাম্মদ কবির অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশে আপনাদের ভূমিকা অপরিসীম। স্কুলের শিক্ষকদের পাশাপাশি আপনারাও যদি সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশের প্রতি যত্নশীল হন, তবেই আমাদের এই যৌথ প্রচেষ্টা সফল হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন, দেবীদ্বারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর আজ অত্যন্ত আনন্দঘন ও আবেগাপ্লুত পরিবেশে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ এবং পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এ আয়োজনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন ও শিক্ষার মানোন্নয়নে সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের সুচিন্তিত মতবিনিময় অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেছে। পাশাপাশি, বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য রইল অশেষ দোয়া ও শুভকামনা। তোমাদের সাফল্যেই আমাদের গৌরব।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x