শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধসের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতনে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলারের বাজারমূল্য উধাও হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বৃহস্পতিবার ৫ দশমিক ৫২ শতাংশ কমে সংশোধন পর্যায়ে প্রবেশ করে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি নেমে গেছে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনসও একই সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে।
অথচ বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর উলটো চিত্র দেখা গিয়েছিল। সেদিন ডাও জোনস ১ হাজার ৫৬৯ পয়েন্ট বেড়েছিল এবং নাসডাকের উত্থান হয়েছিল ১ দশমিক ৪৪ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার ডাও জোনস ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারিয়ে আগের দিনের সব অর্জন মুছে দেয়।

বাজারে ধসের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়। এআই প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান বিপুল অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু হিনোজোসা নির্বাচনি প্রচারে নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখা এবং এ খাতে কিছু কর-সুবিধা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।

এতে এআই অবকাঠামো ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধস নামে। এনভিডিয়ার শেয়ার কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। এতে চলতি বছরের সব মুনাফা হারিয়েছে কোম্পানিটি। চিপ নির্মাতাদের একটি গুরুত্বপূর্ণ সূচক কমেছে ১২ দশমিক ৩ শতাংশ, যা প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এক দিনের পতন।
ইলন মাস্কের টেসলার শেয়ার কমেছে ১১ শতাংশ এবং স্পেসএক্সের ৯ শতাংশ। এআই কম্পিউটিং সেবা দেওয়া কোরউইভ ও নেবিয়াসের শেয়ারও যথাক্রমে প্রায় ১০ ও ১৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্রত্যাশার চেয়ে দুর্বল আয় ও বিক্রির পূর্বাভাস দেওয়ায় কোয়ালকমের শেয়ার কমেছে ৯ দশমিক ৫ শতাংশ।

বাজারের অস্থিরতা পরিমাপক সূচক ভিআইএক্স এক দিনেই প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ উল্লম্ফন। এসঅ্যান্ডপি ৫০০-এর ১১টি খাতের সব কটিতেই দরপতন হয়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৮৪ শতাংশে নেমেছে।

ইয়ারডেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ারডেনির মতে, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও জল্পনা কমানো প্রয়োজন। তার ভাষায়, এআই খাতের বুদবুদ ফেটে যাওয়ার চেয়ে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাওয়া ভালো।
অন্যদিকে, ট্রুইস্ট অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা কিথ লার্নার মনে করেন, বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ যথাক্রমে প্রায় ১২ ও ৬ শতাংশ কমেছে। আর ৫ আগস্টের সর্বোচ্চ অবস্থান থেকে ডাও জোনস কমেছে প্রায় ৫ শতাংশ। এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, নতুন নিয়ন্ত্রণ এবং চাহিদার তুলনায় বেশি ডেটা সেন্টার নির্মাণের আশঙ্কা আপাতত প্রযুক্তি শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র: সিএনএন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদর গড় গ্রাম সহ অন্যান্য জনপদ

সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল, হাসপাতালে ভর্তি

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

মাদক-গেমিং আসক্তি থেকে তরুণদের ফেরাতে স্কাউটিং জরুরি: ত্রাণমন্ত্রী

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে নির্বাচনে বড় জয় ডেমোক্রেটদের: জীবনযাত্রার ব্যয় কমানো ও ট্রাম্প প্রশাসনের দুর্নীতির তদন্তের অঙ্গীকার

মতলব দক্ষিণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা

নাক-মুখ ও চোখে বিরল মাংসবৃদ্ধি রোগ: রিকশাচালক আব্দুল আলীকে বাঁচাতে আকুতি

Bengal Times

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধসের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতনে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলারের বাজারমূল্য উধাও হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বৃহস্পতিবার ৫ দশমিক ৫২ শতাংশ কমে সংশোধন পর্যায়ে প্রবেশ করে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি নেমে গেছে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনসও একই সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে।
অথচ বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর উলটো চিত্র দেখা গিয়েছিল। সেদিন ডাও জোনস ১ হাজার ৫৬৯ পয়েন্ট বেড়েছিল এবং নাসডাকের উত্থান হয়েছিল ১ দশমিক ৪৪ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার ডাও জোনস ১ হাজার ৮৩৩ পয়েন্ট হারিয়ে আগের দিনের সব অর্জন মুছে দেয়।

বাজারে ধসের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়। এআই প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান বিপুল অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু হিনোজোসা নির্বাচনি প্রচারে নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখা এবং এ খাতে কিছু কর-সুবিধা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।

এতে এআই অবকাঠামো ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধস নামে। এনভিডিয়ার শেয়ার কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। এতে চলতি বছরের সব মুনাফা হারিয়েছে কোম্পানিটি। চিপ নির্মাতাদের একটি গুরুত্বপূর্ণ সূচক কমেছে ১২ দশমিক ৩ শতাংশ, যা প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এক দিনের পতন।
ইলন মাস্কের টেসলার শেয়ার কমেছে ১১ শতাংশ এবং স্পেসএক্সের ৯ শতাংশ। এআই কম্পিউটিং সেবা দেওয়া কোরউইভ ও নেবিয়াসের শেয়ারও যথাক্রমে প্রায় ১০ ও ১৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্রত্যাশার চেয়ে দুর্বল আয় ও বিক্রির পূর্বাভাস দেওয়ায় কোয়ালকমের শেয়ার কমেছে ৯ দশমিক ৫ শতাংশ।

বাজারের অস্থিরতা পরিমাপক সূচক ভিআইএক্স এক দিনেই প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ উল্লম্ফন। এসঅ্যান্ডপি ৫০০-এর ১১টি খাতের সব কটিতেই দরপতন হয়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৮৪ শতাংশে নেমেছে।

ইয়ারডেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ারডেনির মতে, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও জল্পনা কমানো প্রয়োজন। তার ভাষায়, এআই খাতের বুদবুদ ফেটে যাওয়ার চেয়ে ধীরে ধীরে বাতাস বেরিয়ে যাওয়া ভালো।
অন্যদিকে, ট্রুইস্ট অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা কিথ লার্নার মনে করেন, বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ যথাক্রমে প্রায় ১২ ও ৬ শতাংশ কমেছে। আর ৫ আগস্টের সর্বোচ্চ অবস্থান থেকে ডাও জোনস কমেছে প্রায় ৫ শতাংশ। এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, নতুন নিয়ন্ত্রণ এবং চাহিদার তুলনায় বেশি ডেটা সেন্টার নির্মাণের আশঙ্কা আপাতত প্রযুক্তি শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র: সিএনএন

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x