বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ টি মাদক মামলার আসামি সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার

সাইফুর রহমান শামীম
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ টি মাদক মামলার আসামি সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামে একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন- নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া গ্রামের মো. ফজলে মিয়া (৪৮) এবং নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার মো. রাসেল মিয়া (৩৫)। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, পুলিশের অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক এসডিজি ও এসএডিজি ইউনিপানের উদ্যোগে ঢাকায় গ্লোবাল সামিট কনফারেন্স অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

দেবীদ্বারে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নিয়োগ

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

প্রথম মুসলিম সিনেটর হিসেবে আল সায়েদের ঐতিহাসিক জয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

আত্রাইয়ে মাদ্রাসায় কোরআনের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ টি মাদক মামলার আসামি সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ টি মাদক মামলার আসামি সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটদের, সিনেট দখলের লড়াইয়েও এগিয়ে

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা খেলেন ট্রাম্প: সিনেটের নিয়ন্ত্রণও গেল ডেমোক্র্যাটদের হাতে

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

Bengal Times

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ টি মাদক মামলার আসামি সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১১৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামে একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন- নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া গ্রামের মো. ফজলে মিয়া (৪৮) এবং নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার মো. রাসেল মিয়া (৩৫)। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, পুলিশের অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x