শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গতবারের চেয়ে যা ৫ দশমিক ৩২ শতাংশ কম।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন, গতবারের চেয়ে ২ হাজার ৭৬৭ জন কম। অর্থাৎ, পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন।

পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কম হওয়াকে ‘ফল বিপর্যয়’ মানতে নারাজ বোর্ড কর্তৃপক্ষ। তারা জানায়, আগের চেয়ে পরীক্ষার পদ্ধতি ও খাতা মূল্যায়নের কারণে প্রকৃত ফলাফল পাওয়া গেছে। শিক্ষকরা উত্তরপত্র যেভাবে পেয়েছেন, মূল্যায়নও তেমন করেছেন।

তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। যারা পড়াশোনায় মনোযোগী থাকবে, তারাই ভালো ফলাফল করবে।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০টি জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৫০ হাজার ৬৬৮ জন। পরীক্ষা চলাকালে বহিষ্কার হয় ৪৩ জন।

যেসব বিষয়ে খারাপ ফলাফল

এ বছর ইংরেজিতে পাশের হার ৫৪ দশমিক ৯৫। এ ছাড়া আইসিটিতে পাশ করেছে ৬৭ দশমিক ৮৪ শতাংশ, উচ্চতর গণিতে ৬৯ দশমিক ৭১ শতাংশ, রসায়নে ৭৭ দশমিক ৪৮ এবং অ্যাকাউন্টিংয়ে ৭৬ দশমিক ২২ শতাংশ।

বোর্ড সচিব বলেন, ইংরেজিতে পাশের হার খুবই কম হওয়ায় তার প্রভাব পড়েছে মূল ফলাফলে। এ ছাড়া আইসিটিতেও শিক্ষার্থীরা বেশ খারাপ করেছে।

বোর্ড সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ইংরেজি বিষয়ে খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তঃবোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে ডাকা হবে। তাদের বিশেষ প্রশিক্ষণ এবং ক্লাসে যাতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, সে বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।

পাশের হারে শীর্ষে যশোর

এ বছর পাশের হারে শীর্ষে অবস্থান করছে যশোর জেলা। পাশের হার ৫২ দশমিক ৯৪ শতাংশ। দ্বিতীয় খুলনা জেলা, ৪৬ দশমিক ৬৫ শতাংশ। তৃতীয় চুয়াডাঙ্গা, ৪৬ দশমিক ১৩ শতাংশ। এর পর রয়েছে কুষ্টিয়া (৪৫ দশমিক ৩৮), সাতক্ষীরা (৪৩ দশমিক ৪৫), ঝিনাইদহ (৪১ দশমিক ৯৮), মেহেরপুর (৪০ দশমিক ৭৬), বাগেরহাট (৩৮ দশমিক ৮৬), মাগুরা (৩৭ দশমিক ৩৬) এবং সবশেষে নড়াইল (৩৬ দশমিক ৭৮)।

শতভাগ পাশ তিনটি প্রতিষ্ঠানে

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাত্র তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যেখানে মোট পরীক্ষার্থী ছিল ৪৩ জন, খুলনার খালিশপুর নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ৬১ এবং চুয়াডাঙ্গা জেলার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ২৩।

শূন্য পাশ ১৬টি প্রতিষ্ঠানে

কেউ পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এ বছর ১৬টি। তার মধ্যে খুলনার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হচ্ছে ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ (৩), খুলনা সদরের ইন্ডিপেনডেন্ট আইডিয়াল কলেজ (১১), কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (৩), কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (২৭), রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল (১) এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (১২)।

কুষ্টিয়ার দুটি যথাক্রমে মিরপুর উপজেলার হাজি নুরুল ইসলাম কলেজ (৮) ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজ (১)। মাগুরার দুটি যথাক্রমে বুজরুক শ্রীকুন্ডি কলেজ (১৫) ও মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ (২)। সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠান ইসলামিয়া মহিলা কলেজ (৩) ও একে ফজলুল হক এমসিএ কলেজ (৪৯)। এ ছাড়া মেহেরপুরের মরকা জাগরণ কলেজ (১), ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ (১৯), যশোরের মনিরামপুর উপজেলার সবুজপল্লী কলেজ (৭) এবং নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট (৪৩)।

বোর্ড সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, শূন্য পাশ প্রতিষ্ঠানে আমরা এর আগে শোকজ করেছি। তাতে কিছুটা ফল দেখা গেছে। যেমন গতবারের সংখ্যা ছিল ২০, এবার ১৬। এবার তাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন কিংবা শর্ত জুড়ে দেওয়া হবে।

অবশ্য, শতভাগ পা শিক্ষাপ্রতিষ্ঠান গতবার ছিল ৫টি, এবার তা ৩টিতে দাঁড়িয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

Bengal Times

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গতবারের চেয়ে যা ৫ দশমিক ৩২ শতাংশ কম।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন, গতবারের চেয়ে ২ হাজার ৭৬৭ জন কম। অর্থাৎ, পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন।

পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কম হওয়াকে ‘ফল বিপর্যয়’ মানতে নারাজ বোর্ড কর্তৃপক্ষ। তারা জানায়, আগের চেয়ে পরীক্ষার পদ্ধতি ও খাতা মূল্যায়নের কারণে প্রকৃত ফলাফল পাওয়া গেছে। শিক্ষকরা উত্তরপত্র যেভাবে পেয়েছেন, মূল্যায়নও তেমন করেছেন।

তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। যারা পড়াশোনায় মনোযোগী থাকবে, তারাই ভালো ফলাফল করবে।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০টি জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৫০ হাজার ৬৬৮ জন। পরীক্ষা চলাকালে বহিষ্কার হয় ৪৩ জন।

যেসব বিষয়ে খারাপ ফলাফল

এ বছর ইংরেজিতে পাশের হার ৫৪ দশমিক ৯৫। এ ছাড়া আইসিটিতে পাশ করেছে ৬৭ দশমিক ৮৪ শতাংশ, উচ্চতর গণিতে ৬৯ দশমিক ৭১ শতাংশ, রসায়নে ৭৭ দশমিক ৪৮ এবং অ্যাকাউন্টিংয়ে ৭৬ দশমিক ২২ শতাংশ।

বোর্ড সচিব বলেন, ইংরেজিতে পাশের হার খুবই কম হওয়ায় তার প্রভাব পড়েছে মূল ফলাফলে। এ ছাড়া আইসিটিতেও শিক্ষার্থীরা বেশ খারাপ করেছে।

বোর্ড সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ইংরেজি বিষয়ে খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তঃবোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে ডাকা হবে। তাদের বিশেষ প্রশিক্ষণ এবং ক্লাসে যাতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, সে বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।

পাশের হারে শীর্ষে যশোর

এ বছর পাশের হারে শীর্ষে অবস্থান করছে যশোর জেলা। পাশের হার ৫২ দশমিক ৯৪ শতাংশ। দ্বিতীয় খুলনা জেলা, ৪৬ দশমিক ৬৫ শতাংশ। তৃতীয় চুয়াডাঙ্গা, ৪৬ দশমিক ১৩ শতাংশ। এর পর রয়েছে কুষ্টিয়া (৪৫ দশমিক ৩৮), সাতক্ষীরা (৪৩ দশমিক ৪৫), ঝিনাইদহ (৪১ দশমিক ৯৮), মেহেরপুর (৪০ দশমিক ৭৬), বাগেরহাট (৩৮ দশমিক ৮৬), মাগুরা (৩৭ দশমিক ৩৬) এবং সবশেষে নড়াইল (৩৬ দশমিক ৭৮)।

শতভাগ পাশ তিনটি প্রতিষ্ঠানে

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাত্র তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যেখানে মোট পরীক্ষার্থী ছিল ৪৩ জন, খুলনার খালিশপুর নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ৬১ এবং চুয়াডাঙ্গা জেলার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ২৩।

শূন্য পাশ ১৬টি প্রতিষ্ঠানে

কেউ পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এ বছর ১৬টি। তার মধ্যে খুলনার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হচ্ছে ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ (৩), খুলনা সদরের ইন্ডিপেনডেন্ট আইডিয়াল কলেজ (১১), কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (৩), কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (২৭), রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল (১) এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (১২)।

কুষ্টিয়ার দুটি যথাক্রমে মিরপুর উপজেলার হাজি নুরুল ইসলাম কলেজ (৮) ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজ (১)। মাগুরার দুটি যথাক্রমে বুজরুক শ্রীকুন্ডি কলেজ (১৫) ও মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ (২)। সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠান ইসলামিয়া মহিলা কলেজ (৩) ও একে ফজলুল হক এমসিএ কলেজ (৪৯)। এ ছাড়া মেহেরপুরের মরকা জাগরণ কলেজ (১), ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ (১৯), যশোরের মনিরামপুর উপজেলার সবুজপল্লী কলেজ (৭) এবং নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট (৪৩)।

বোর্ড সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, শূন্য পাশ প্রতিষ্ঠানে আমরা এর আগে শোকজ করেছি। তাতে কিছুটা ফল দেখা গেছে। যেমন গতবারের সংখ্যা ছিল ২০, এবার ১৬। এবার তাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন কিংবা শর্ত জুড়ে দেওয়া হবে।

অবশ্য, শতভাগ পা শিক্ষাপ্রতিষ্ঠান গতবার ছিল ৫টি, এবার তা ৩টিতে দাঁড়িয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে
0:00 / 0:00
1x