মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

জ্বালানি তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে সৌদি আরবে নতুন করে হামলার খবর ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডিসেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। আগের লেনদেন শেষে এ দাম ছিল ১১১ দশমিক ৭০ ডলার।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ডিসেম্বর সরবরাহের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২ ডলারে দাঁড়ায়। আগের দিনের লেনদেন শেষে দাম ছিল ১০৩ দশমিক ২৩ ডলার।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেন। তিনি জানান, ওয়াশিংটনের আপাতত হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই।

হোয়াইট হাউস থেকে মিশিগানে নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি আপনাদের সেটা বলতাম? তবে উত্তর হলো, না। কোনো হামলা হবে না।’

তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের কাছে দুটি ভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন রয়েছে এবং পাওয়া তথ্যগুলোকে তিনি ‘খুবই উন্নত’ বলে বর্ণনা করেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান আলোচনা করতে প্রস্তুত। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেদের একতরফা দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে বাঘাই বলেন, ‘ইরান কখনো আলোচনার টেবিল ছেড়ে যায়নি। সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের একতরফা দাবিতে অনড় থাকা এবং সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটি ‘নিরাপদ নয়’। এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগের অংশ হিসেবে রোববার কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তেহরান সফর করেন।

কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার দাবি করেছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি পাইপলাইনটির অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

‘পেট্রোলাইন’ নামে পরিচিত পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে লোহিত সাগর উপকূলের শোধনাগার ও রপ্তানি টার্মিনালে অপরিশোধিত তেল পরিবহন করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে তেল সরবরাহের বিকল্প পথ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ তেলের বাজারে সাময়িক স্বস্তি দিলেও সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রেখেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

লোকালয়ে পায়ের ছাপ, ড্রোন উড়িয়ে বাঘ খুঁজছেন বনরক্ষীরা

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

শেরপুরের গারো পাহাড়ে ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

কুমিল্লার রাজগঞ্জে বিউটি পার্লারে হেয়ার রিবন্ডিং করাতে গিয়ে যুবতীর চুল-ত্বক পুড়ে যাওয়ার অভিযোগ; প্রতিবাদ করায় ব্ল্যাকমেইল ও অপপ্রচারের শিকার ভুক্তভোগী

Bengal Times

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে সৌদি আরবে নতুন করে হামলার খবর ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডিসেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। আগের লেনদেন শেষে এ দাম ছিল ১১১ দশমিক ৭০ ডলার।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ডিসেম্বর সরবরাহের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২ ডলারে দাঁড়ায়। আগের দিনের লেনদেন শেষে দাম ছিল ১০৩ দশমিক ২৩ ডলার।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেন। তিনি জানান, ওয়াশিংটনের আপাতত হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই।

হোয়াইট হাউস থেকে মিশিগানে নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি আপনাদের সেটা বলতাম? তবে উত্তর হলো, না। কোনো হামলা হবে না।’

তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের কাছে দুটি ভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন রয়েছে এবং পাওয়া তথ্যগুলোকে তিনি ‘খুবই উন্নত’ বলে বর্ণনা করেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান আলোচনা করতে প্রস্তুত। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেদের একতরফা দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে বাঘাই বলেন, ‘ইরান কখনো আলোচনার টেবিল ছেড়ে যায়নি। সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের একতরফা দাবিতে অনড় থাকা এবং সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটি ‘নিরাপদ নয়’। এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগের অংশ হিসেবে রোববার কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তেহরান সফর করেন।

কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার দাবি করেছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি পাইপলাইনটির অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

‘পেট্রোলাইন’ নামে পরিচিত পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে লোহিত সাগর উপকূলের শোধনাগার ও রপ্তানি টার্মিনালে অপরিশোধিত তেল পরিবহন করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে তেল সরবরাহের বিকল্প পথ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ তেলের বাজারে সাময়িক স্বস্তি দিলেও সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রেখেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জ্বালানি তেলের দামে বড় পতন
0:00 / 0:00
1x