বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুনু-ফিরোজ পরিষদের ৭ দফা ইশতেহার ঘোষণা

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

বিশেষ সংবাদদাতা, নিউইয়র্ক:

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনকে সামনে রেখে সাত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ পরিষদ’। ইশতেহারে নিউইয়র্কে একটি আধুনিক ও স্থায়ী বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, ধর্ম-বর্ণনির্বিশেষে সাশ্রয়ী ফিউনারেল সেবা এবং ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগসহ প্রবাসীদের স্বার্থসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে পরিষদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘আমাদের অঙ্গীকার, কমিউনিটির অগ্রযাত্রা’ শিরোনামে এ ইশতেহার প্রকাশ করা হয়। এতে সভাপতিপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদসহ পরিষদের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ইশতেহার পাঠ করে সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁদের মূল লক্ষ্য।
কুনু-ফিরোজ পরিষদের ঘোষিত ৭ দফা:

১. স্থায়ী কমিউনিটি সেন্টার: নিজস্ব তহবিল, সদস্য ও প্রবাসী দাতাদের অনুদানের মাধ্যমে নিউইয়র্কে একটি আধুনিক ও স্থায়ী বাংলাদেশ কমিউনিটি সেন্টার গড়ে তোলা।

২. সাশ্রয়ী ফিউনারেল সেবা: মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের প্রবাসীদের জন্য স্বজন হারানোর কঠিন সময়ে সাশ্রয়ী ও কার্যকর ফিউনারেল সেবা নিশ্চিত করা।

৩. বিমানের সরাসরি ফ্লাইট: নিউইয়র্ক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ও কার্যকর উদ্যোগ নেওয়া।

৪. ইমিগ্রেশন ও আইনি সহায়তা: অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীদের মাধ্যমে প্রাথমিক আইনি দিকনির্দেশনা দেওয়া, হেল্পলাইন চালু এবং প্রতিটি বরোতে কনস্যুলার সেবা সহজলভ্য করা।

৫. কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন: সিটি, স্টেট ও ফেডারেল সরকারের চাকরির সুযোগ জানাতে সেমিনার আয়োজন, ইন্টারভিউ প্রস্তুতি এবং প্রবাসীদের জন্য আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে স্বল্প খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৬. তরুণদের নেতৃত্ব বিকাশ: মূলধারার রাজনীতি ও সামাজিক নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রতিবছর ‘ইয়ুথ কনভেনশন’ আয়োজন।

৭. উচ্চশিক্ষায় সহযোগিতা: বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, কোচিং ও গাইডলাইন দেওয়া।
আর্থিক স্বচ্ছতা ও ভোটার নিবন্ধনে কড়াকড়ি:

সংবাদ সম্মেলনে সভাপতিপ্রার্থী আজমল হোসেন কুনু বলেন, ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষের রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন পরিচালনা করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সংগঠনের আয়-ব্যয়ের নিরীক্ষিত (অডিট) হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। এছাড়া কার্যালয়ে একটি স্থায়ী ‘হেল্প ডেস্ক’ চালুর কথা জানান তিনি।

বিমানের ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা না হলে প্রবাসীদের নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ভোটার নিবন্ধনে স্বচ্ছতা আনতে একজনের ফি অন্যজন দেওয়ার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দেন তিনি।
বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ:

সংবাদ সম্মেলনে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ আজিজ বর্তমান কমিটির কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। সাউথ এশিয়ান প্যারেডে সোসাইটির অংশগ্রহণ, ভবন ক্রয়ের কথিত চুক্তি এবং সুবর্ণজয়ন্তী ও অভিষেক অনুষ্ঠানে অনিয়মিত অর্থ ব্যয়ের সমালোচনা করে তিনি ভোটারদের অর্থের বিনিময়ে ভোট না দিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জামাল আহমেদ জনির পরিচালনায় সহসভাপতি প্রার্থী আবুল কালাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নওশেদ হোসেনসহ পরিষদের অন্যান্য প্রার্থী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের মহোৎসব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন নজরুল-সুইটি

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

পদত্যাগ হলো বর্তমান সরকারের সর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি

Bengal Times

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ সংবাদদাতা, নিউইয়র্ক:

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনকে সামনে রেখে সাত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ পরিষদ’। ইশতেহারে নিউইয়র্কে একটি আধুনিক ও স্থায়ী বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, ধর্ম-বর্ণনির্বিশেষে সাশ্রয়ী ফিউনারেল সেবা এবং ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগসহ প্রবাসীদের স্বার্থসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে পরিষদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘আমাদের অঙ্গীকার, কমিউনিটির অগ্রযাত্রা’ শিরোনামে এ ইশতেহার প্রকাশ করা হয়। এতে সভাপতিপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদসহ পরিষদের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ইশতেহার পাঠ করে সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁদের মূল লক্ষ্য।
কুনু-ফিরোজ পরিষদের ঘোষিত ৭ দফা:

১. স্থায়ী কমিউনিটি সেন্টার: নিজস্ব তহবিল, সদস্য ও প্রবাসী দাতাদের অনুদানের মাধ্যমে নিউইয়র্কে একটি আধুনিক ও স্থায়ী বাংলাদেশ কমিউনিটি সেন্টার গড়ে তোলা।

২. সাশ্রয়ী ফিউনারেল সেবা: মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের প্রবাসীদের জন্য স্বজন হারানোর কঠিন সময়ে সাশ্রয়ী ও কার্যকর ফিউনারেল সেবা নিশ্চিত করা।

৩. বিমানের সরাসরি ফ্লাইট: নিউইয়র্ক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা ও কার্যকর উদ্যোগ নেওয়া।

৪. ইমিগ্রেশন ও আইনি সহায়তা: অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীদের মাধ্যমে প্রাথমিক আইনি দিকনির্দেশনা দেওয়া, হেল্পলাইন চালু এবং প্রতিটি বরোতে কনস্যুলার সেবা সহজলভ্য করা।

৫. কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন: সিটি, স্টেট ও ফেডারেল সরকারের চাকরির সুযোগ জানাতে সেমিনার আয়োজন, ইন্টারভিউ প্রস্তুতি এবং প্রবাসীদের জন্য আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে স্বল্প খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৬. তরুণদের নেতৃত্ব বিকাশ: মূলধারার রাজনীতি ও সামাজিক নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রতিবছর ‘ইয়ুথ কনভেনশন’ আয়োজন।

৭. উচ্চশিক্ষায় সহযোগিতা: বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, কোচিং ও গাইডলাইন দেওয়া।
আর্থিক স্বচ্ছতা ও ভোটার নিবন্ধনে কড়াকড়ি:

সংবাদ সম্মেলনে সভাপতিপ্রার্থী আজমল হোসেন কুনু বলেন, ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষের রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন পরিচালনা করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সংগঠনের আয়-ব্যয়ের নিরীক্ষিত (অডিট) হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। এছাড়া কার্যালয়ে একটি স্থায়ী ‘হেল্প ডেস্ক’ চালুর কথা জানান তিনি।

বিমানের ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা না হলে প্রবাসীদের নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ভোটার নিবন্ধনে স্বচ্ছতা আনতে একজনের ফি অন্যজন দেওয়ার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দেন তিনি।
বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ:

সংবাদ সম্মেলনে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ আজিজ বর্তমান কমিটির কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। সাউথ এশিয়ান প্যারেডে সোসাইটির অংশগ্রহণ, ভবন ক্রয়ের কথিত চুক্তি এবং সুবর্ণজয়ন্তী ও অভিষেক অনুষ্ঠানে অনিয়মিত অর্থ ব্যয়ের সমালোচনা করে তিনি ভোটারদের অর্থের বিনিময়ে ভোট না দিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জামাল আহমেদ জনির পরিচালনায় সহসভাপতি প্রার্থী আবুল কালাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নওশেদ হোসেনসহ পরিষদের অন্যান্য প্রার্থী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন:
0:00 / 0:00
1x