রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

আলমগীর হোসেন বাচ্চু
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

‘সব লোকে কয় কি জাত সংসারে, লালন বলে, জাতের কী রূপ দেখলাম না এ নজরে’—মানবতাবাদী সাধক ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী গানের বাণীকে ধারণ করে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে তাঁর ১৩৬তম তিরোধান দিবস। জাতপাত, ধর্মীয় বিভেদ ও সামাজিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মরমি সংগীত ও বর্ণিল নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির বহিরাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা ওয়াসের চেয়ারম্যান আশিকুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন কুমিল্লা মহানগর জাসাসের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মশিউর রহমান ভূঁইয়া এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল।

আলোচকরা বলেন, লালন সাঁইয়ের গান শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; এতে রয়েছে মানুষের আত্মপরিচয়, মানবিক মর্যাদা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার গভীর দর্শন। সমাজে ধর্ম, বর্ণ ও নানা পরিচয়ের ভিত্তিতে বিভাজন যখন দূরত্ব তৈরি করে, তখন লালনের দর্শন সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে লালনের মানবিক চেতনা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীদের সুরের মূর্ছনা, ভাবগম্ভীর মরমি গান ও নান্দনিক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে কুমিল্লায় যুবদল নেতা খুন: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে কুমিল্লায় যুবদল নেতা খুন: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

সুনামগঞ্জে ডিসি এসপির বিভিন্ন  পূজা মণ্ডপ পরিদর্শন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

লালন সাই মানবতার কথা বলে গেছেন

কুড়িগ্রামে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান ৩ ড্রেজার ও ৩ শত ফুট পাইপ ধ্বংস

চালকহীন প্রযুক্তি ও রকেট থ্রাস্টারে টেসলার নতুন চমক: ইলন মাস্কের নতুন উন্মোচন

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Bengal Times

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

‘সব লোকে কয় কি জাত সংসারে, লালন বলে, জাতের কী রূপ দেখলাম না এ নজরে’—মানবতাবাদী সাধক ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী গানের বাণীকে ধারণ করে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে তাঁর ১৩৬তম তিরোধান দিবস। জাতপাত, ধর্মীয় বিভেদ ও সামাজিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মরমি সংগীত ও বর্ণিল নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির বহিরাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা ওয়াসের চেয়ারম্যান আশিকুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন কুমিল্লা মহানগর জাসাসের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মশিউর রহমান ভূঁইয়া এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল।

আলোচকরা বলেন, লালন সাঁইয়ের গান শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; এতে রয়েছে মানুষের আত্মপরিচয়, মানবিক মর্যাদা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার গভীর দর্শন। সমাজে ধর্ম, বর্ণ ও নানা পরিচয়ের ভিত্তিতে বিভাজন যখন দূরত্ব তৈরি করে, তখন লালনের দর্শন সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে লালনের মানবিক চেতনা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীদের সুরের মূর্ছনা, ভাবগম্ভীর মরমি গান ও নান্দনিক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x