বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘তিনি সম্পূর্ণ নিরাপদ’: লামিয়া মোরশেদ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ এএম

নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘তিনি সম্পূর্ণ নিরাপদ’: লামিয়া মোরশেদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী এবং ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লামিয়া মোরশেদ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।”

ফেসবুক পোস্টে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে তিনি লেখেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”

ঘটনা ঘটনাকারীদের তীব্র সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, “ওই লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন—সেটাই এ ঘটনায় আবারও প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ সময় কঠিন পরিস্থিতিতে যাঁরা পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লামিয়া মোরশেদ।

উল্লেখ্য, গত সোমবার (১২ অক্টোবর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পথরোধের চেষ্টা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি হঠাৎ করে ড. ইউনূসের পথ আটকে নানা উসকানিমূলক মন্তব্য ও স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি বেগতিক দেখে সফরসঙ্গী ও সহযোগীরা দ্রুত ড. ইউনূসের হুইলচেয়ার ঘুরিয়ে টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যান। সফরসঙ্গীদের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপে কোনো বড় ধরণের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অবস্থানস্থলে পৌঁছান এই নোবেলজয়ী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘তিনি সম্পূর্ণ নিরাপদ’: লামিয়া মোরশেদ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হয়েছেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী এবং ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লামিয়া মোরশেদ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।”

ফেসবুক পোস্টে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে তিনি লেখেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”

ঘটনা ঘটনাকারীদের তীব্র সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, “ওই লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন—সেটাই এ ঘটনায় আবারও প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ সময় কঠিন পরিস্থিতিতে যাঁরা পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লামিয়া মোরশেদ।

উল্লেখ্য, গত সোমবার (১২ অক্টোবর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পথরোধের চেষ্টা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি হঠাৎ করে ড. ইউনূসের পথ আটকে নানা উসকানিমূলক মন্তব্য ও স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি বেগতিক দেখে সফরসঙ্গী ও সহযোগীরা দ্রুত ড. ইউনূসের হুইলচেয়ার ঘুরিয়ে টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যান। সফরসঙ্গীদের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপে কোনো বড় ধরণের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অবস্থানস্থলে পৌঁছান এই নোবেলজয়ী।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x