বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে নিখোঁজের ৫ দিন পর শ্রমিকলীগ নেতা আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

নিউ ইয়র্কে নিখোঁজের ৫ দিন পর শ্রমিকলীগ নেতা আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক:
আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলেছে বাংলাদেশি ও শ্রমিকলীগ নেতা কাজী আজিজুল হক খোকনের (৬০) মৃত্যুর বেদনাদায়ক খবর। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

স্বজন ও সহকর্মীদের সূত্র জানায়, খোকন গত শনিবার থেকে তাঁর কিউ গার্ডেনের বাসা থেকে নিখোঁজ ছিলেন। চারদিকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তিনি মৃত্যুবরণ করেছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে সিটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যুর সময় সাথে কোনো আত্মীয়স্বজন না থাকায় এবং তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিশ্চিত হতে না পেরে কর্তৃপক্ষ মরদেহটি ব্রুকলিনের উইনথ্রপ স্ট্রিটস্থ ‘চিফ মেডিকেল এক্সামিনার কার্যালয়’ (599 Winthrop Street, Brooklyn)-এর ফিউনারেলে হস্তান্তর করে। বর্তমানে তাঁর মরদেহ সেখানেই রাখা আছে।

নিহত কাজী আজিজুল হক খোকনের দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নিউ ইয়র্কের খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট সংলগ্ন ‘অবকাশ স্টোর’-এ কর্মরত ছিলেন তিনি। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও তাঁর কোনো অভিবাসনসংক্রান্ত কাগজপত্র (ইমিগ্রেশন ডকুমেন্ট) হয়নি এবং তিনি কিউ গার্ডেনের একটি বাসায় একা থাকতেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলেও জানা গেছে।

দীর্ঘ তিন দশকের প্রবাস জীবনের এমন করুণ পরিণতিতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি এবং মাগুরায় তাঁর গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে কমিউনিটি নেতারা খোজখবর নিচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে নিখোঁজের ৫ দিন পর শ্রমিকলীগ নেতা আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক:
আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলেছে বাংলাদেশি ও শ্রমিকলীগ নেতা কাজী আজিজুল হক খোকনের (৬০) মৃত্যুর বেদনাদায়ক খবর। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

স্বজন ও সহকর্মীদের সূত্র জানায়, খোকন গত শনিবার থেকে তাঁর কিউ গার্ডেনের বাসা থেকে নিখোঁজ ছিলেন। চারদিকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তিনি মৃত্যুবরণ করেছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে সিটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যুর সময় সাথে কোনো আত্মীয়স্বজন না থাকায় এবং তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিশ্চিত হতে না পেরে কর্তৃপক্ষ মরদেহটি ব্রুকলিনের উইনথ্রপ স্ট্রিটস্থ ‘চিফ মেডিকেল এক্সামিনার কার্যালয়’ (599 Winthrop Street, Brooklyn)-এর ফিউনারেলে হস্তান্তর করে। বর্তমানে তাঁর মরদেহ সেখানেই রাখা আছে।

নিহত কাজী আজিজুল হক খোকনের দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নিউ ইয়র্কের খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট সংলগ্ন ‘অবকাশ স্টোর’-এ কর্মরত ছিলেন তিনি। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও তাঁর কোনো অভিবাসনসংক্রান্ত কাগজপত্র (ইমিগ্রেশন ডকুমেন্ট) হয়নি এবং তিনি কিউ গার্ডেনের একটি বাসায় একা থাকতেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলেও জানা গেছে।

দীর্ঘ তিন দশকের প্রবাস জীবনের এমন করুণ পরিণতিতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি এবং মাগুরায় তাঁর গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে কমিউনিটি নেতারা খোজখবর নিচ্ছেন।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x