বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আগামী ১ অক্টোবর থেকে আই-৮৬৪ ফরমের নতুন সংস্করণ বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিনকার্ড:

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ এএম
পাঠক: ১১০ জন
প্রিন্ট ফটোকার্ড

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিনকার্ড:

পরিবারভিত্তিক গ্রিনকার্ড আবেদনের স্পনসরশিপ নিয়মে গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। সংস্থাটির নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ‘অ্যাফিডেভিট অব সাপোর্ট’ বা ফরম আই-৮৬৪-এর নতুন সংস্করণ (এডিশন: ০৮/২৪/২৬) ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চলমান গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরোনো (১০/১৭/২৪) এবং নতুন—উভয় সংস্করণই গ্রহণ করবে ইউএসসিআইএস।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে অধিকাংশ পরিবারভিত্তিক গ্রিনকার্ড আবেদনের ক্ষেত্রে ‘আই-৮৬৪’ ফরমটি অত্যন্ত জরুরি একটি নথি। এর মাধ্যমে স্পনসর মার্কিন সরকারের কাছে আইনিভাবে প্রতিশ্রুতি দেন যে, কাঙ্ক্ষিত অভিবাসীর প্রয়োজনে তিনি আর্থিক সহায়তা প্রদান করবেন। সাধারণ নিয়ম অনুযায়ী, স্পনসরকে তাঁর পরিবারের আকার বা ‘হাউসহোল্ড সাইজ’ বিবেচনা করে ফেডারেল পভার্টি গাইডের অন্তত ১২৫ শতাংশ সমপরিমাণ আয় বা গ্রহণযোগ্য সম্পদের প্রমাণ দেখাতে হয়।

এর আগে গত ৩১ আগস্ট কোনো পূর্ব নোটিশ ছাড়াই ইউএসসিআইএস নতুন সংস্করণ প্রকাশ করে ওই দিন থেকেই তা বাধ্যতামূলক ঘোষণা করেছিল। এতে ডাকযোগে পাঠানো ও প্রক্রিয়াধীন অসংখ্য আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ) এবং শীর্ষ অভিবাসন আইন প্রতিষ্ঠান ‘বেনাচ পিটনি রাইলি’ ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করে। আইনি চাপের মুখে নতি স্বীকার করে ইউএসসিআইএস ৩০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ দিতে বাধ্য হয় এবং ১ অক্টোবর থেকে নতুন ফরম কার্যকর করার নতুন তারিখ পুনঃনির্ধারণ করে।

সংশ্লিষ্টরা জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর ‘পাবলিক চার্জ’ নীতি ও অভিবাসীদের আর্থিক স্বনির্ভরতার ওপর জোর দেওয়ার অংশ হিসেবেই স্পনসরশিপের এই কড়াকড়ি আনা হয়েছে। ফলে এখন থেকে স্পনসরের আয়, সম্পদ ও আর্থিক দায়ের বিবরণী আগের চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। তবে স্পনসরের নিজস্ব আয় নির্ধারিত সীমার নিচে থাকলে যোগ্য যৌথ স্পনসর (Joint Sponsor) কিংবা ফরম আই-৮৬৪এ (I-864A)-এর মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদের আয় যুক্ত করার সুবিধাটি বহাল রয়েছে।

এ পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীরা পরামর্শ দিয়েছেন, আগামী ১ অক্টোবরের পর বা বর্তমানে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত ফরম ব্যবহার না করে সরাসরি ইউএসসিআইএস-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে। বিশেষ করে আবেদন জমা দেওয়ার আগে ফরমের নিচে উল্লিখিত ‘এডিশন ডেট’ (Edition Date) ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান ও বাবা-মাসহ ইমিডিয়েট রিলেটিভ এবং বিভিন্ন ফ্যামিলি-প্রিফারেন্স শ্রেণির অভিবাসীদের জন্য এই ফরমটি অপরিহার্য। পাশাপাশি নির্দিষ্ট কিছু চাকরি-ভিত্তিক ইমিগ্র্যান্ট আবেদনের ক্ষেত্রেও এই আই-৮৬৪ ফরমের বাধ্যবাধকতা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিনকার্ড:

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিবারভিত্তিক গ্রিনকার্ড আবেদনের স্পনসরশিপ নিয়মে গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। সংস্থাটির নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ‘অ্যাফিডেভিট অব সাপোর্ট’ বা ফরম আই-৮৬৪-এর নতুন সংস্করণ (এডিশন: ০৮/২৪/২৬) ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চলমান গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরোনো (১০/১৭/২৪) এবং নতুন—উভয় সংস্করণই গ্রহণ করবে ইউএসসিআইএস।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে অধিকাংশ পরিবারভিত্তিক গ্রিনকার্ড আবেদনের ক্ষেত্রে ‘আই-৮৬৪’ ফরমটি অত্যন্ত জরুরি একটি নথি। এর মাধ্যমে স্পনসর মার্কিন সরকারের কাছে আইনিভাবে প্রতিশ্রুতি দেন যে, কাঙ্ক্ষিত অভিবাসীর প্রয়োজনে তিনি আর্থিক সহায়তা প্রদান করবেন। সাধারণ নিয়ম অনুযায়ী, স্পনসরকে তাঁর পরিবারের আকার বা ‘হাউসহোল্ড সাইজ’ বিবেচনা করে ফেডারেল পভার্টি গাইডের অন্তত ১২৫ শতাংশ সমপরিমাণ আয় বা গ্রহণযোগ্য সম্পদের প্রমাণ দেখাতে হয়।

এর আগে গত ৩১ আগস্ট কোনো পূর্ব নোটিশ ছাড়াই ইউএসসিআইএস নতুন সংস্করণ প্রকাশ করে ওই দিন থেকেই তা বাধ্যতামূলক ঘোষণা করেছিল। এতে ডাকযোগে পাঠানো ও প্রক্রিয়াধীন অসংখ্য আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ) এবং শীর্ষ অভিবাসন আইন প্রতিষ্ঠান ‘বেনাচ পিটনি রাইলি’ ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করে। আইনি চাপের মুখে নতি স্বীকার করে ইউএসসিআইএস ৩০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ দিতে বাধ্য হয় এবং ১ অক্টোবর থেকে নতুন ফরম কার্যকর করার নতুন তারিখ পুনঃনির্ধারণ করে।

সংশ্লিষ্টরা জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর ‘পাবলিক চার্জ’ নীতি ও অভিবাসীদের আর্থিক স্বনির্ভরতার ওপর জোর দেওয়ার অংশ হিসেবেই স্পনসরশিপের এই কড়াকড়ি আনা হয়েছে। ফলে এখন থেকে স্পনসরের আয়, সম্পদ ও আর্থিক দায়ের বিবরণী আগের চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। তবে স্পনসরের নিজস্ব আয় নির্ধারিত সীমার নিচে থাকলে যোগ্য যৌথ স্পনসর (Joint Sponsor) কিংবা ফরম আই-৮৬৪এ (I-864A)-এর মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদের আয় যুক্ত করার সুবিধাটি বহাল রয়েছে।

এ পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীরা পরামর্শ দিয়েছেন, আগামী ১ অক্টোবরের পর বা বর্তমানে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত ফরম ব্যবহার না করে সরাসরি ইউএসসিআইএস-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে। বিশেষ করে আবেদন জমা দেওয়ার আগে ফরমের নিচে উল্লিখিত ‘এডিশন ডেট’ (Edition Date) ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান ও বাবা-মাসহ ইমিডিয়েট রিলেটিভ এবং বিভিন্ন ফ্যামিলি-প্রিফারেন্স শ্রেণির অভিবাসীদের জন্য এই ফরমটি অপরিহার্য। পাশাপাশি নির্দিষ্ট কিছু চাকরি-ভিত্তিক ইমিগ্র্যান্ট আবেদনের ক্ষেত্রেও এই আই-৮৬৪ ফরমের বাধ্যবাধকতা রয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিনকার্ড:
0:00 / 0:00
1x