বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
পাঠক: ১০৬ জন
প্রিন্ট ফটোকার্ড

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। জেল থেকে মুক্তি পেয়েই তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামবে না বরং তা ছড়িয়ে দেওয়া হবে পুরো ভারতে।

ঘটনার সূত্রপাত ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

কিন্তু শনিবার আন্দোলনের শুরুতেই কঠোর অবস্থানে যায় পুলিশ। প্রায় ৩ থেকে ৭ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। পরিস্থিতি সামলাতে বন্ধ করে দেওয়া হয় ৪৫টি মেট্রো স্টেশন এবং বাতিল করা হয় আড়াইশ ট্রেন। এমনকি বিমানে উঠে আন্দোলনকারী তিন প্রধান নেতা—অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে দিল্লি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে আদালত তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়। আদালতের শর্ত ছিল, আগামী এক বছর তারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না। কিন্তু জেল থেকে বের হয়েই সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানান, তারা এমন কোনো মুচলেকায় সই করেননি যা আন্দোলন করতে বাধা দেয়। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের আন্দোলন স্থগিত করার প্রশ্নই ওঠে না।

সংগঠনের নেতারা সরকারের এই পদক্ষেপকে ১৯৭৫ সালের ভারতের ‘জরুরি অবস্থা’র সাথে তুলনা করেছেন। তাদের অভিযোগ, পুলিশ তরুণদের ভয় দেখাচ্ছে এবং তাদের পরিবারকে হুমকি দিচ্ছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি সরকার একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, বিরোধীদের উসকানিতে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু তার নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।

তবে সরকারের এই কড়া হুঁশিয়ারি সত্ত্বেও রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট কথা—দাবির সমাধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

সূত্র: এনডিটিভি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। জেল থেকে মুক্তি পেয়েই তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামবে না বরং তা ছড়িয়ে দেওয়া হবে পুরো ভারতে।

ঘটনার সূত্রপাত ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

কিন্তু শনিবার আন্দোলনের শুরুতেই কঠোর অবস্থানে যায় পুলিশ। প্রায় ৩ থেকে ৭ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। পরিস্থিতি সামলাতে বন্ধ করে দেওয়া হয় ৪৫টি মেট্রো স্টেশন এবং বাতিল করা হয় আড়াইশ ট্রেন। এমনকি বিমানে উঠে আন্দোলনকারী তিন প্রধান নেতা—অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে দিল্লি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে আদালত তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়। আদালতের শর্ত ছিল, আগামী এক বছর তারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না। কিন্তু জেল থেকে বের হয়েই সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানান, তারা এমন কোনো মুচলেকায় সই করেননি যা আন্দোলন করতে বাধা দেয়। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের আন্দোলন স্থগিত করার প্রশ্নই ওঠে না।

সংগঠনের নেতারা সরকারের এই পদক্ষেপকে ১৯৭৫ সালের ভারতের ‘জরুরি অবস্থা’র সাথে তুলনা করেছেন। তাদের অভিযোগ, পুলিশ তরুণদের ভয় দেখাচ্ছে এবং তাদের পরিবারকে হুমকি দিচ্ছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি সরকার একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, বিরোধীদের উসকানিতে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু তার নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।

তবে সরকারের এই কড়া হুঁশিয়ারি সত্ত্বেও রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট কথা—দাবির সমাধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

সূত্র: এনডিটিভি

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির
0:00 / 0:00
1x