বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ সালের হজে বড় প্রস্তুতি: ৭৮ দেশের সঙ্গে সৌদি সরকারের বৈঠক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

২০২৭ সালের হজে বড় প্রস্তুতি: ৭৮ দেশের সঙ্গে সৌদি সরকারের বৈঠক

২০২৭ সালের হজ মৌসুমকে কেন্দ্র করে আগাম ও সুসংগঠিত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। হজযাত্রীরা দেশটিতে পৌঁছানোর আগেই সার্বিক ব্যবস্থাপনা, পরিচালন পরিকল্পনা ও সেবার মান নিশ্চিত করতে বিশ্বের ৭৮টি দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক সম্পন্ন করেছে কতৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসব বৈঠকে ২০২৭ সালের হজের প্রস্তুতির প্রতিটি ধাপের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বৈঠকে অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের আনুষঙ্গিক প্রক্রিয়া এবং নিবন্ধিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আবাসন, পরিবহন, মানসম্মত খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধি, দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং প্রয়োজনীয় আইনকানুন অনুসরণের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজ অফিসের প্রস্তুতি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি বা জটিলতা দেখা দিলে তা আগাম শনাক্ত করে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৭ সালের হজের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছিল গত মে মাসে। সে সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের হজ অফিসে পরিচালন সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়, যার পাশাপাশি আগের হজ মৌসুমের সার্বিক কার্যক্রমের ব্যাপক মূল্যায়ন সম্পন্ন করা হয়।

সৌদি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, 'সৌদি ভিশন ২০৩০'-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবেই এই সমন্বিত উদ্যোগ। আগাম পরিকল্পনার মূল লক্ষ্য হলো—বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ পালনকে আরও সহজ, সুশৃঙ্খল, নিরাপদ ও স্বস্তিদায়ক করে তোলা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ সালের হজে বড় প্রস্তুতি: ৭৮ দেশের সঙ্গে সৌদি সরকারের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের হজ মৌসুমকে কেন্দ্র করে আগাম ও সুসংগঠিত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। হজযাত্রীরা দেশটিতে পৌঁছানোর আগেই সার্বিক ব্যবস্থাপনা, পরিচালন পরিকল্পনা ও সেবার মান নিশ্চিত করতে বিশ্বের ৭৮টি দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক সম্পন্ন করেছে কতৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসব বৈঠকে ২০২৭ সালের হজের প্রস্তুতির প্রতিটি ধাপের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বৈঠকে অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের আনুষঙ্গিক প্রক্রিয়া এবং নিবন্ধিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আবাসন, পরিবহন, মানসম্মত খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধি, দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং প্রয়োজনীয় আইনকানুন অনুসরণের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজ অফিসের প্রস্তুতি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি বা জটিলতা দেখা দিলে তা আগাম শনাক্ত করে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৭ সালের হজের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছিল গত মে মাসে। সে সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের হজ অফিসে পরিচালন সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়, যার পাশাপাশি আগের হজ মৌসুমের সার্বিক কার্যক্রমের ব্যাপক মূল্যায়ন সম্পন্ন করা হয়।

সৌদি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, 'সৌদি ভিশন ২০৩০'-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবেই এই সমন্বিত উদ্যোগ। আগাম পরিকল্পনার মূল লক্ষ্য হলো—বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ পালনকে আরও সহজ, সুশৃঙ্খল, নিরাপদ ও স্বস্তিদায়ক করে তোলা।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x