বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাইফুর রহমান শামীম
প্রতিনিধি,কুড়িগ্রাম
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন-এমন এলাকাগুলোতে সারের সংকট বা সার নিয়ে আন্দোলন হয়নি। বরং জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা দলটির প্রভাব রয়েছে-এমন এলাকাগুলোতেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার তুলনায় দেড় গুণ বেশি সার আমদানির প্রস্তুতি সরকার নিয়েছে। ফলে সারের সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট হওয়ার কারণ নেই বলে দাবি করেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর রংপুরেও তিনি দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারসংকট তৈরির অভিযোগ করেছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কলঙ্ক বিএনপি সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে প্রতিমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি,  রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন লিটু  সহ প্রশাসন ও দলের স্থানীয় নেতারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন-এমন এলাকাগুলোতে সারের সংকট বা সার নিয়ে আন্দোলন হয়নি। বরং জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা দলটির প্রভাব রয়েছে-এমন এলাকাগুলোতেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার তুলনায় দেড় গুণ বেশি সার আমদানির প্রস্তুতি সরকার নিয়েছে। ফলে সারের সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট হওয়ার কারণ নেই বলে দাবি করেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর রংপুরেও তিনি দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারসংকট তৈরির অভিযোগ করেছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কলঙ্ক বিএনপি সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে প্রতিমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি,  রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন লিটু  সহ প্রশাসন ও দলের স্থানীয় নেতারা।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x