বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্যাটারসনে এমপি সারওয়ার আলমগীরকে নিউজার্সি স্টেট বিএনপির সংবর্ধনা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

প্যাটারসনে এমপি সারওয়ার আলমগীরকে নিউজার্সি স্টেট বিএনপির সংবর্ধনা

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের লড়াকু সংগঠক জনাব সারওয়ার আলমগীরের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে নিউজার্সি স্টেট বিএনপি। গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় নিউজার্সি বিএনপি কার্যালয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েঘা (Andre Sayegh)। তিনি সাংসদ সারওয়ার আলমগীরের হাতে বিশেষ সম্মাননা হিসেবে ‘প্যাটারসন সিটির প্রক্লেমেশন অ্যাওয়ার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মো. খলিল। আলোচনা সভায় বক্তারা অতীতের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সারওয়ার আলমগীরের ত্যাগ, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সফররত এই সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সাংসদ সারওয়ার আলমগীর যুক্তরাষ্ট্রে বিএনপির শক্তিশালী সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—নিউজার্সি বিএনপির সহ-সভাপতি এনাম চৌধুরী, হাবিবুর রহমান সিলু, কামরান হাদি ও সাবেক সহ-সভাপতি লুকমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক জয়নুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল হক সিতু; তথ্য বিষয়ক সম্পাদক রেজোয়ান আহমেদ; ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী; বিএনপি নেতা তাজ উদ্দিন; প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল; সহ-সভাপতি সুমন তরপদার, হাসান আহমেদ, রবিন হালিম ও সেবুল উদ্দিন খান; এবং চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো. করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় নিউজার্সি বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে যাত্রা ও সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্যাটারসনে এমপি সারওয়ার আলমগীরকে নিউজার্সি স্টেট বিএনপির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের লড়াকু সংগঠক জনাব সারওয়ার আলমগীরের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে নিউজার্সি স্টেট বিএনপি। গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় নিউজার্সি বিএনপি কার্যালয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েঘা (Andre Sayegh)। তিনি সাংসদ সারওয়ার আলমগীরের হাতে বিশেষ সম্মাননা হিসেবে ‘প্যাটারসন সিটির প্রক্লেমেশন অ্যাওয়ার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মো. খলিল। আলোচনা সভায় বক্তারা অতীতের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সারওয়ার আলমগীরের ত্যাগ, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সফররত এই সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সাংসদ সারওয়ার আলমগীর যুক্তরাষ্ট্রে বিএনপির শক্তিশালী সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—নিউজার্সি বিএনপির সহ-সভাপতি এনাম চৌধুরী, হাবিবুর রহমান সিলু, কামরান হাদি ও সাবেক সহ-সভাপতি লুকমান হোসেন; সহ-সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক জয়নুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল হক সিতু; তথ্য বিষয়ক সম্পাদক রেজোয়ান আহমেদ; ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী; বিএনপি নেতা তাজ উদ্দিন; প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল; সহ-সভাপতি সুমন তরপদার, হাসান আহমেদ, রবিন হালিম ও সেবুল উদ্দিন খান; এবং চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো. করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় নিউজার্সি বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে যাত্রা ও সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x