বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সন্তান জন্মালেই পাবে সোনার আংটি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

সন্তান জন্মালেই পাবে সোনার আংটি

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে সোনার আংটি দেওয়ার নতুন প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।

এই প্রকল্পের আওতায় যোগ্য নবজাতকদের দেওয়া হবে ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি। প্রতিটি আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং তা সরবরাহ করা হবে ট্যাম্পার-প্রুফ বা খোলা হলে বোঝা যায়—এমন প্যাকেটে। প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার আংটি প্রস্তুত করেছে রাজ্য সরকার। প্রকল্পটির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে।

কারা পাবেন সোনার আংটি?

তামিলনাড়ুর সরকারি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া নির্দিষ্ট যোগ্যতার শিশুরাই এই সুবিধা পাবে। শিশুটির মা তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তাকে ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন’ (PICME) ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে এবং ‘রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ’ (RCH) আইডি থাকতে হবে।

২০২৬ সালের ২২ জুন থেকে জন্ম নেওয়া যোগ্য শিশুরা এই প্রকল্পের আওতায় আসবে। প্রকল্প চালুর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই আংটি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।
তবে ২২ জুন থেকে প্রকল্প উদ্বোধনের আগ পর্যন্ত যেসব যোগ্য শিশু জন্মেছে, তাদের জন্য আলাদা বিতরণব্যবস্থা রাখা হয়েছে। এসব শিশুর মধ্যে আংটি বিতরণ করা হবে রাজ্যের ১০৭টি হাবের মাধ্যমে।

কেন চালু করা হলো এই প্রকল্প?

তামিলনাড়ু সরকারের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু নবজাতককে উপহার দেওয়া নয়। এর মাধ্যমে মাতৃত্বকে সম্মান জানানো, নারীর স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে পরিবারগুলোকে উৎসাহিত করা হবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যও রয়েছে।
তামিল সংস্কৃতিতে শিশুর জন্মের পর মায়ের ভাই বা ‘মামা’র বিশেষ ভূমিকা রয়েছে। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতীকীভাবে তুলে ধরতেই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’।

তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও অন্যান্য আর্থিক চাপের সময়ে বিনামূল্যে সোনার আংটি দেওয়ার বদলে অন্য খাতে ব্যয় করা উচিত কি না।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে সরকারি ব্যবস্থাপনা ও সোনার আংটি কেনার প্রক্রিয়া নিয়েও বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এসব নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকল্পটির স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব উৎসাহিত করার উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

Bengal Times

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সন্তান জন্মালেই পাবে সোনার আংটি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে সোনার আংটি দেওয়ার নতুন প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।

এই প্রকল্পের আওতায় যোগ্য নবজাতকদের দেওয়া হবে ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি। প্রতিটি আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং তা সরবরাহ করা হবে ট্যাম্পার-প্রুফ বা খোলা হলে বোঝা যায়—এমন প্যাকেটে। প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার আংটি প্রস্তুত করেছে রাজ্য সরকার। প্রকল্পটির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে।

কারা পাবেন সোনার আংটি?

তামিলনাড়ুর সরকারি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া নির্দিষ্ট যোগ্যতার শিশুরাই এই সুবিধা পাবে। শিশুটির মা তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তাকে ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন’ (PICME) ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে এবং ‘রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ’ (RCH) আইডি থাকতে হবে।

২০২৬ সালের ২২ জুন থেকে জন্ম নেওয়া যোগ্য শিশুরা এই প্রকল্পের আওতায় আসবে। প্রকল্প চালুর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই আংটি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।
তবে ২২ জুন থেকে প্রকল্প উদ্বোধনের আগ পর্যন্ত যেসব যোগ্য শিশু জন্মেছে, তাদের জন্য আলাদা বিতরণব্যবস্থা রাখা হয়েছে। এসব শিশুর মধ্যে আংটি বিতরণ করা হবে রাজ্যের ১০৭টি হাবের মাধ্যমে।

কেন চালু করা হলো এই প্রকল্প?

তামিলনাড়ু সরকারের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু নবজাতককে উপহার দেওয়া নয়। এর মাধ্যমে মাতৃত্বকে সম্মান জানানো, নারীর স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে পরিবারগুলোকে উৎসাহিত করা হবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়ানোর লক্ষ্যও রয়েছে।
তামিল সংস্কৃতিতে শিশুর জন্মের পর মায়ের ভাই বা ‘মামা’র বিশেষ ভূমিকা রয়েছে। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতীকীভাবে তুলে ধরতেই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’।

তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও অন্যান্য আর্থিক চাপের সময়ে বিনামূল্যে সোনার আংটি দেওয়ার বদলে অন্য খাতে ব্যয় করা উচিত কি না।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে সরকারি ব্যবস্থাপনা ও সোনার আংটি কেনার প্রক্রিয়া নিয়েও বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এসব নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকল্পটির স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব উৎসাহিত করার উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Bengal Times

Publisher: Bengaltimes LLC, USA.
Editor: Masud Alam Chowdhury

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সন্তান জন্মালেই পাবে সোনার আংটি
0:00 / 0:00
1x