বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্কাইভ দেখুন

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীদের অন্যতম শীর্ষ সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই অক্টোবর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেটস, অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট (সভাপতি), এম আশরাফ মিয়া জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক) এবং হেলেন ইসলাম ট্রেজারার (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন।গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট-এর চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনটির উপদেষ্টা মাসুদ চৌধুরী, আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়া।ম্যাগাজিন প্রকাশ ও সাংস্কৃতিক আয়োজনসম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি দৃষ্টিবান্ধব স্মরণিকা ও ম্যাগাজিন উন্মোচন করা হয়। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রনজু। সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীত, ঐতিহ্যবাহী সিলেটি গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ তৈরি করা এই আয়োজনে ছিল রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থাও।সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের ৫ দফা দাবিসম্মেলন থেকে প্রবাসী সিলেটিদের অধিকার ও সিলেটের সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:১. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট দ্রুত চালু করা।২. বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে হ্রাস করা।৩. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিরসন ও যাত্রী হয়রানি স্থায়ীভাবে বন্ধ করা।৪. ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।নবনির্বাচিত নেতৃত্বের অঙ্গীকারদায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, "লিডারশিপ মানে ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই হবে আমাদের মূল লক্ষ্য।"সম্মেলনে আগত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ দূর-দূরান্ত থেকে আসা সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী সিলেটবাসীকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধ থেকে সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।কর্তৃপক্ষ জানায়, উইসকনসিন ডেলস থেকে পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেকস্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়; তখন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল নিচে নামার অনুমতি দেয়; এরপর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে সেই বাঁক নেওয়ার গতি বা হার দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ও ট্র্যাকিং ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়া কোনো ভূমিকা রেখেছিল কিনা, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে শেরিফ দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে।তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা।

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ভোগডাঙ্গা ইউনিয়ন সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

 কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল গনি মিয়া  জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে , সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,এই পূজার মাধ্যমে সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ শোক,জরা–ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গুলো উপভোগ করে।তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আব্দুল গনি মিয়া  বলেন,আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের মাঝে কিছু নিতে আসেনি আমি আপনাদের সেবা করতে চাই।আপনাদের সুখ-দুঃখের সকল সময় আমি আপনাদের পাশে থাকতে চাই।ধর্ম যার যার উৎসব তার।  এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান রইলো।

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

অক্সফোর্ড থেকে কোনো সংশোধন ছাড়াই পিএইচডি অর্জন করলেন সানজানা চৌধুরী

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

দেবীদ্বারে মুরগীর ফার্মে যুবদল নেতাসহ ৩ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

ডিসেম্বরে শক্তিশালী ‘এল নিনো’র আশঙ্কা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শিরোপা চ্যাম্পিয়ন খন্ডকাটা একাদশ

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে ‘গ্রেটার সিলেট কমিউনিটি’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

ভোগডাঙ্গা ইউনিয়ন  সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা  উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ভোগডাঙ্গা ইউনিয়ন সহ সকল সনাতনী ধর্ম্বালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল গনি মিয়া

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

শ্রীলংকান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৪০পিস ইয়াবা সহ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে  ঘাতক আটক

কুড়িগ্রাম সদরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ওসির নেতৃত্বে ঘাতক আটক