উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জের স্টেডিয়াম দেখে আমার মন খারাপ হয়েছে। আমরা কী করি, একটি স্টেডিয়ামের এমন দুরবস্থা কেন হবে? এটা আমাদের মন্ত্রণালয়ের ব্যর্থতা।
সুনামগঞ্জ স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে এভাবেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।
তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস-২০২৬’ আয়োজনের কথা রয়েছে। এ উৎসবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর সফরের তারিখে পরিবর্তন হতে পারে। তবে ডিসেম্বর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কান্ট্রি গেমস-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূল