উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা:
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৌদি প্রবাসী আবু সাঈদ। তিনি তার মামাত বোন সাবরিনা জাহান ফারিয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম তার ভাগিনা আবু সাঈদের সঙ্গে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দঘন ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হওয়া এই বিয়েতে বর ও কনে উভয় পক্ষের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ সাবরিনা জাহান ফারিয়াকে নিয়ে আবু সাঈদ ইছাপুরা গ্রামে নিজ বাড়িতে ওঠেন।
নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য পরিবার ও স্বজনদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।