উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি :দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারপূর্বক দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
আটক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মো. আবুল কালাম সরকার(৫০) ৪ নং সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দেবীদ্বার চানমিয়া মার্কেটের একজন হার্ডওয়ার মালামাল ব্যবসায়ী।
তিনি উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস সরকারের ছেলে এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকারের ছোট ভাই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে তার নিজ এলকা বুড়িরপার বাজার থেকে আটক করে।
গত ১৯ নভেম্বরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডাকা " লক ডাউন" সফল করতে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দলের নেতৃত্বে ছিলেন আ.লীগ নেতা মো. আবুল কালাম সরকার।
তার নেতৃত্বে ২০/২৫ জনের সঙ্ঘবদ্ধ দলটি ১৮ নভেম্বর দিবাগত রাত সোয়া ৯টায়, দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিএন্ডবি বাস ষ্ট্যান্ড কুমিল্লা- সিলেট আঞ্চলিক মসড়কের উপর বিক্ষোভ প্রদর্শন ও টায়ার পুড়িয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড উস্কে দেয়।
আটক নিষিদ্ধ আ.লীগ নেতা মো. আবুল কালাম সরকার ক্ষোভের সাথে বলেন, আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কথা সত্য। আমি ব্যাবসা করে খাই, ইউছুফপুর, শালঘর এলাকায় গত কয়েক বছরে আমার বিচরণ নাই, তার পরও নাশকতায় জড়িত থাকার বিষয়টি পুলিশের ভিডিও ফুটেজে আছি। আমার মতো অনেকেই সৌদী আরব আর কাতারে থাকলেও পুলিশের ভিডিও ফুটেজে দেবীদ্বারের রাজপথে সরকার বিরোধী ও নাশকতা কর্মকান্ডের রয়েছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ দল আ.লীগ নেতা আবুল কালাম সরকারকে সরকার বিরোধী ও নাশকতা কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে স্বাক্ষ্যপ্রমান ও ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে।