উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা
সীমান্তে ২৪ জন আটক, মানব পাচারে জড়িত ১৭ সহযোগী গ্রেপ্তার; উদ্ধার স্বর্ণ, রৌপ্য, ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক
আব্দুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) থেকে
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রায় ৯৩ কোটি ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে। পাশাপাশি মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত ১৭ জন সহযোগী দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির)সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।