উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তি শিল্পী টিটো মুন্সীর একক আবৃত্তি সন্ধা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে ২৬ নভেম্বর সন্ধা ৭ টায় জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে প্রাণবন্ত এই আবৃত্তি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সার্বিক তত্ত্বাবধানে সুমনা তালুকদার রিম্পীর সঞ্চালনায় অনুভূতি প্রকাশ করেন শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও আইনজীবি রোকেশ লেইস ,কবি লেখক সুখেন্দু সেন,কবি কুমার সৌরভ, কবি সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমেদ, প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু , জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক খলিল রহমান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ।
টিটো মুন্সীর একক আবৃত্তি পরিবেশন ও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুভূতি প্রকাশ করেন। তার সহধর্মিনী গায়িকা শিল্পী আক্তার ও উপস্থিত ছিলেন। টিটো মুন্সী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন সুনামগঞ্জের মাটি ধন্য এই মাটিতে মরমী কবি হাসন রাজা, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও দুরবীন শাহ সহ অসংখ্য গুণী ব্যক্তির জন্মস্থান। এটি ও স্রষ্টার এক অনন্য অবদান। সকল গুণীজনের একই এলাকায় পাঠিয়েছেন। এই মাটি শিল্প সংস্কৃতির উর্বর স্থান। আমি এখানে বার বার আসতে চাই। জাতীয় কবি নজরুল ভূল করে হলেও একবার এখানে আসা উচিত ছিল। আসলে বার বার আসতেন।