উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আত্রাই(নওগাঁ)প্রতিনিধ:
"রপ্তানিমুখী প্রানিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ "প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যালি, উদ্বোধন ও আলোচনা সভার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে র্যালি উদ্বোধনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু আনাছ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মান্নান সরদার, কৃষি কর্মকর্তা মো.মোহাইমিনূল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।